Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনের, আহত বহু

হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনের, আহত বহু

Online Desk জুলাই 27, 2025
mansa-mandir.jpg

ওঙ্কার ডেস্ক: হরিদ্বারের মনসা দেবী মন্দিরে মর্মান্তিক বিপর্যয়। মন্দিরের সিঁড়িতে হুড়হুড়ির জেরে পদপিষ্টের ফলে কম করে ছয় জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জনেরও বেশি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সকাল ৯.৩০ নাগাদ এই ঘটনা ঘটে।

হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার প্রমেন্দ্র সিং ডোবাল সংবাদ সংস্থাকে বলেন, মন্দিরে যাওয়ার সিঁড়ি দিয়ে যখন ভক্তরা উঠছিলেন, সেই সময় বৈদ্যুতিক শক লেগে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এর ফলে ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন, শুরু হয় হুড়োহুড়ি, সেই বিশৃঙ্খলার জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। এই ঘটনার পর তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ ভক্তদের পরিজনরা উদ্বিগ্ন হয়ে হাসপাতালের বাইরে জড়ো হচ্ছেন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানান, প্রায় ৩৫ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের মধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানান ধামি। সমাজ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে ধামি বলেছেন, ‘হরিদ্বারে মনসা দেবী মন্দিরে যাওয়ার পথে পদপিষ্টের ঘটনা ঘটেছে। এসডিআরএফ, স্থানীয় পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ শুরু করেছে।’ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এই বিষয়ে আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। আমি সকল ভক্তের নিরাপত্তার জন্য মাতা রাণীর কাছে প্রার্থনা করছ।’

উল্লেখ্য, ৫০০ ফুটেরও বেশি উচ্চতায় শিবালিক পাহাড়ের উপরে অবস্থিত, মনসা দেবী মন্দিরটি। এটি হরিদ্বারের পাঁচটি পবিত্র স্থান বা পঞ্চ তীর্থের মধ্যে একটি।

Post Views: 97

Continue Reading

Previous: সন্তানজন্মে কি আর পুরুষের প্রয়োজন থাকবে না? কৃত্রিম শুক্রাণু নিয়ে আশার আলো দেখাচ্ছে বিজ্ঞান
Next: বাবার দেখানো পথেই হাঁটছে মেয়ে, সমাজমাধ্যমে ছবি শেয়ার করে আবেগঘন অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.