Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুরীর রথযাত্রায় হুড়োহুড়ি, পদপিষ্ট-পরিস্থিতির জেরে হাসপাতালে শতাধিক

পুরীর রথযাত্রায় হুড়োহুড়ি, পদপিষ্ট-পরিস্থিতির জেরে হাসপাতালে শতাধিক

Online Desk জুলাই 16, 2026
puri-final.jpg

ওঙ্কার ডেস্ক: বড় ধরণের বিপর্যয় পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার উৎসব স্থলে। হুড়োহুড়ির জেরে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ১২০ জন। তাঁদেরকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কারোর মৃত্যু হয়েছে কিনা তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ ওড়িশা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস জানায়, বৃহস্পতিবার পুরীতে জগন্নাথ রথযাত্রার সময় অত্যধিক ভিড়ের মধ্যে আটকে পড়া অন্তত ৩৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও অক্সিজেন সহায়তা দেওয়া হয়। এর পর নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ভক্তদের। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে ওড়িশা পুলিশ জানিয়েছে, ‘ওড়িশা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের স্পেশাল রেসকিউ ইউনিট বৃহস্পতিবার সকাল থেকে অত্যধিক ভিড়ের মধ্যে আটকে পড়া ৩৩ জন ভক্তকে নিরাপদে উদ্ধার করেছে।’

এতে আরও বলা হয়, ‘উদ্ধার হওয়া ভক্তদের অবিলম্বে প্রাথমিক চিকিৎসা ও অক্সিজেন সহায়তা দেওয়া হয়। পরবর্তী চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।’ এর আগে ওড়িশা পুলিশ জানিয়েছিল, বিশাল ভিড়ের মাঝে এক ভক্তকে অজ্ঞান হয়ে পড়তে দেখা যায়। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশের এক আধিকারিক জানায়, ‘রথযাত্রার বিশাল জনসমাগমের মধ্যে এক ভক্ত অজ্ঞান হয়ে পড়ে; তাঁকে দ্রুত সাহায্য করা হয় এবং চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।’

পুলিশের তরফে জানানো হয়েছে, ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং এই পবিত্র শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ভিড় সামলানোর জন্যও যথেষ্ট বন্দোবস্ত করা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছরের মতো চলতি বছরেও রথযাত্রার উৎসব শুরুই হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। বৃহস্পতিবার জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিশাল রথযাত্রা দেখতে সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন।

Post Views: 103

Continue Reading

Previous: সোনম ওয়াংচুকের অনশন নিয়ে মোদী সরকারের প্রথম প্রতিক্রিয়া, আদালতে কী বলল কেন্দ্র?
Next: ফের সেমিতে হার ! কোচের পরিকল্পনাকে হ্যারি কেন কটাক্ষ করলেও ২০২৮ ইউরো অবধি বহাল থাকছেন ব্রিটিশ কোচ

সম্পর্কিত গল্প

Errwine.jpg

সবুজ মেরুনে যোগ দিতে সোমবারই শহরে আসছেন এরউইন

Online Desk আগস্ট 30, 2026
MOJTOBA.jpg

মুসলিম দেশগুলোর কাছে মোজতবা খামেনেইর চিঠি, ‘প্রকৃত শত্রুকে চিনে নেওয়ার’ আহ্বান

Online Desk আগস্ট 30, 2026
Uttam.jpg

মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী ! বললেন, বহুমুখী প্রতিভার অধিকারী ও মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত অভিনেতা

Online Desk আগস্ট 30, 2026

You may have missed

East-Bengal.jpg

কাস্টমস হারিয়ে ভালো জায়গায় ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 30, 2026
Errwine.jpg

সবুজ মেরুনে যোগ দিতে সোমবারই শহরে আসছেন এরউইন

Online Desk আগস্ট 30, 2026
MOJTOBA.jpg

মুসলিম দেশগুলোর কাছে মোজতবা খামেনেইর চিঠি, ‘প্রকৃত শত্রুকে চিনে নেওয়ার’ আহ্বান

Online Desk আগস্ট 30, 2026
Nepal-3.jpg

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে চতুর্থ দফার ত্রাণসামগ্রীর তুলে দিল ভারত

Online Desk আগস্ট 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.