Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • ভারত-বাংলাদেশ সীমান্তে বাজেয়াপ্ত ২৫ টি সোনার বিস্কুট, গ্রেফতার চোরাচালানকারী

ভারত-বাংলাদেশ সীমান্তে বাজেয়াপ্ত ২৫ টি সোনার বিস্কুট, গ্রেফতার চোরাচালানকারী

Online Desk ফেব্রুয়ারি 15, 2025
FotoJet-7.jpg

সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগণা : বিএসএফ জওয়ানদের বুদ্ধিমত্তার জেরে উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার ২৫ টি সোনার বিস্কুট, গ্রেফতার চোরা পাচারকারী। সূত্র মারফত জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারী উত্তর ২৪ পরগনা জেলার বর্ডার আউটপোস্টে বিথারির জওয়ানরা সোনা পাচারের বিষয়ে অগ্রিম খবর পান। এরপরই বিএসএফ জওয়ানরা তৎপর হয়ে ওঠেন এবং যেই জায়গায় পাচার হবে সন্দেহ করা হয়েছিল সেখানে হানা দেন। শুক্রবার বিকেল ৪ টা ৪৫ মিনিট নাগাদ যখন একজন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে বিওপি বিথারি ক্যাম্পের কাছে দেখা যায় তখন জওয়ানরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদ এবং পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর জানা যায়, মোটরসাইকেলের পেট্রল ট্যাঙ্কের নীচে একটি গর্তে লুকিয়ে রাখা আছে ২৫টি সোনার বিস্কুট। সঙ্গে সঙ্গেই বিএসএফ জওয়ানরা সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে এবং চোরাচালানকারীকে আটক করেন।
চোরা পাচারকারীর কাছ থেকে পাওয়া সোনার ওজন ৩.৪২০ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ২,৯৫,৯০,১৮২ টাকা। পুলিশ সুত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি স্বীকার করে যে সে উত্তর ২৪ পরগনা জেলার পদমভিলা গ্রামের বাসিন্দা এবং গত দুই মাস ধরে একজন বাংলাদেশি চোরাচালানকারী ব্যাক্তির সঙ্গে সে যোগাযোগ করছিল। এবং তাকে বিথারি বাজারের একটি নির্দিষ্ট স্থানে সোনাগুলিকে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যার বিনিময়ে তাকে মাত্র ১৫০০ টাকা দেওয়ার কথা হয়েছিল।
বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি শ্রী.এন.কে.পান্ডে বলেন, “ চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিএসএফ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে, চোরাকারবারীরা নতুন কৌশল গ্রহণ করলেও বিএসএফ তাদের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে”। তিনি আরও বলেন, “ সীমান্তে অবৈধ কার্যকলাপ বন্ধ করতে বিএসএফ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জওয়ানরা সর্বদা সতর্ক এবং চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত”।

Post Views: 97

Continue Reading

Previous: প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে নামখানার তমশ্রী
Next: অন্ধ্রপ্রদেশের পর বার্ড ফ্লু আতঙ্ক বাংলায়, অজানা রোগে মরছে হাজার হাজার মুরগী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.