Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লির মুখ্যমন্ত্রী বাছতে দুই কেন্দ্রীয় পর্যবেক্ষককে দায়িত্ব দিল বিজেপি

দিল্লির মুখ্যমন্ত্রী বাছতে দুই কেন্দ্রীয় পর্যবেক্ষককে দায়িত্ব দিল বিজেপি

Online Desk ফেব্রুয়ারি 19, 2025
prasad-op-dhankar.jpg

ওঙ্কার ডেস্ক: রাজধানী দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নির্বাচন করতে দুই কেন্দ্রীয় পর্যবেক্ষককে দায়িত্ব দিল বিজেপি। বুধবার পদ্ম শিবিরের তরফে বিবৃতি প্রকাশ করে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ এবং জাতীয় সম্পাদক ওম প্রকাশ ধনকরের নাম ঘোষণা করেছে।
দিল্লি বিজেপির পরিষদীয় দল বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ বৈঠকে বসবে। সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হবে। বিবৃতিতে বলা হয়েছে সংসদীয় বোর্ড ধনকর এবং প্রসাদকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। ওই বোর্ডের একাধিক সদস্য বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক করেছেন। দলীয় বিধায়কদের দ্বারা নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিধায়ক দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের দাবি জানাবেন।
উল্লেখ্য, প্রায় ২৭ বছর পর দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ৪৮টিতেই জয় পেয়েছে বিজেপি। আম আদমি পার্টি পেয়েছে ২২ টি আসন। বৃহস্পতিবার গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে দিল্লির রামলীলা ময়দানে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। প্রায় ৫০ হাজার মানুষ শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হবেন।

Post Views: 82

Continue Reading

Previous: হাসিনাকে বাংলাদেশে ফেরানোই প্রধান লক্ষ্য, ফের জানাল ইউনুস সরকার
Next: ইউক্রেনের অনুপস্থিতিতে কোনও সিদ্ধান্ত যেন না হয় শান্তি প্রক্রিয়ায় : জ়েলেনস্কির

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.