Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মা, বাবা আমাকে ক্ষমা কোরো’, জয়েন্ট পরীক্ষায় ফেল করে আত্মঘাতী ছাত্রী

‘মা, বাবা আমাকে ক্ষমা কোরো’, জয়েন্ট পরীক্ষায় ফেল করে আত্মঘাতী ছাত্রী

Online Desk ফেব্রুয়ারি 13, 2025
untitled design (21)

ওঙ্কার ডেস্ক: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ফেল করে আত্মঘাতী হল ১৮ বছর বয়সী এক ছাত্রী। সুইসাইড নোটে বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে চরম সিদ্ধান্ত নিয়েছে ওই পড়ুয়া। তার ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা ছিল, ‘মা, বাবা আমাকে ক্ষমা কোরো’।
জানা গিয়েছে ১৮ বছর বয়সী ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রীর নাম অদিতি মিশ্র। বুধবার সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। উত্তর প্রদেশের গোরখপুরের ক্যান্ট পুলিশ স্টেশন এলাকার বেটিয়াহাটার একটি গার্লস হোস্টেলে থাকত ওই পড়ুয়া। দু বছর ধরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় একটি কোচিং সেন্টারে পড়াশোনা করত সে। জয়েন্ট পরীক্ষার ফল বেরোনোর পর যখন জানতে পারে সে ফেল করেছে, তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিল ওই পড়ুয়া।
বুধবার সকালে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে ওই পড়ুয়া। এমনকি বাবাকে মোবাইল রিচার্জ করে দেওয়ার জন্য বলে। সেই সময় তার রুমমেট বাইরে যায়। ফিরে এসে দরজা খুলতে বললেও কোনও সাড়া শব্দ না পেয়ে উঁকি দিয়ে ভিতরে দেখে অদিতি গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এরপর অদিতির রুমমেট হোস্টেলের ওয়ার্ডেনকে খবর দেয়। যিনি পরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সুপার অভিনব ত্যাগী জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অদিতির বাবা মা থাকেন সন্ত কবীর জেলার মিশরাউলিয়া গ্রামে। পুলিশকে তাদেরকে খবর দিয়েছে।

Post Views: 124

Continue Reading

Previous: মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছলেন মোদী, বৃহস্পতিতে বৈঠক ট্রাম্পের সঙ্গে
Next: নাইট রাইডার্সের বিগত বছরের ট্রফি সেলিব্রেশন শুরু ১৪ ফেব্রুয়ারি থেকে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.