Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৮০০ টাকা ফি বকেয়া থাকায় পরীক্ষায় বসতে দিল না স্কুল, আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী

৮০০ টাকা ফি বকেয়া থাকায় পরীক্ষায় বসতে দিল না স্কুল, আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী

Online Desk মার্চ 30, 2025
student-dd.jpg

ওঙ্কার ডেস্ক: অভাবের সংসারে মেয়ের স্কুলের ফি’র কিছু টাকা দিতে পারেনি পরিবার। আর তার জেরে ওই ছাত্রীকে বার্ষিক পরীক্ষায় বসতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। সেই অপমানে গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করে দিল নবম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায়। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত ছাত্রীর পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম রিয়া প্রজাপতি (১৭)। কমলা শরণ যাদব ইন্টার কলেজে পড়ত ওই ছাত্রী। স্কুলের ৮০০ টাকা ফি বকেয়া ছিল তার। আর সেই কারণে তার অ্যাডমিট কার্ড দেয়নি স্কুল কর্তৃপক্ষ। উল্টে ওই ছাত্রীকে অপমান করা হয় বলে অভিযোগ। থানায় দায়ের করা অভিযোগপত্রে রিয়ার মা পুনম দেবীর দাবি, শনিবার পরীক্ষা দিতে যাওয়ার সময় শিক্ষা প্রতিষ্ঠানটির ম্যানেজার সন্তোষ কুমার যাদব, প্রিন্সিপাল রাজকুমার যাদব, কর্মচারী সদস্য দীপক সরোজ, পিয়ন ধনীরাম এবং একজন শিক্ষক তাকে অপমান করেছেন।

অভিযোগের বিষয়টি উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) দুর্গেশ কুমার সিং জানিয়েছেন, মেয়েটিকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি এবং তাকে বাড়ি ফিরে যেতে বলা হয়েছিল। পুলিশ জানিয়েছে, অপমানিত হয়ে রিয়া বাড়ি ফিরে একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অভিযোগে আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানটির কর্মীরা রিয়ার ভবিষ্যৎ নষ্ট করার হুমকি দিয়েছিল। যা তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Views: 93

Continue Reading

Previous: মা আমার ভাইব্রেটর চাইবে! রণবীরের পর ফের অশ্লীল মন্তব্যের বিতর্কে কমেডিয়ান স্বাতী সচদেবা
Next: নাগপুরে মোহন ভাগবতের সঙ্গে আরএসএস নেতাদের শ্রদ্ধা নিবেদন মোদীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.