ওঙ্কার ডেস্ক:রিভালভার নিয়ে স্কুলে এসে আতঙ্ক সৃষ্টি করায় গ্রেফতার ওই স্কুলেরই দুই ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ২ নং আন্দুলবেড়িয়া হাইস্কুলে।জানা গেছে দুদিন আগে ওই স্কুলের গেটম্যানে সাথে দুই পড়ুয়ার বচসা হয় এবং ঐদিনই গেটম্যানকে প্রাণনাশের হুমকি দেয় তারা। এরপরই শনিবার সকালে স্কুলে আসার সময় সঙ্গে একটি রিভালভার নিয়ে আসে তারা ।একথা অন্য ছাত্ররা জানতে পেরে গেটম্যান এবং প্রধান শিক্ষককে জানায় । সঙ্গে সঙ্গে হেড মাষ্টার ও সহকারি শিক্ষক ঐ দুই ছাত্রকে তল্লাশি চালিয়ে একটি রিভালভার পায়,তার পর পুলিশকে খবর দেওয়া হয়,এই নিয়ে স্কলচত্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্ঠি হয়।কিছুক্ষণ পর ঘটনা স্থলে রেজিনগর থানার পুলিশ এসে ঐ দুই ছাত্রকে রিভালভার সহ আটক করে। একজন ছাত্রের নাম শন্তুু ঘোষ শাসক দলের অঞ্চল প্রধানের ভাইপো বলে জানা গেছে, অপরজনের নাম অনির্বাণ ঘোষ। পুলিশ দুজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
