Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইডেনে হারের পর গুয়াহাটিতে কি খেলতে পারবেন শুভমন?

ইডেনে হারের পর গুয়াহাটিতে কি খেলতে পারবেন শুভমন?

Online Desk নভেম্বর 16, 2025
gill.jpg

ওঙ্কার ডেস্ক: ইডেনে ম্যাচ চলাকালীন চোটের কারণে খেলতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমন গিল। সেই ম্যাচে ইতিমধ্যে পরাজিত হয়েছে ভারত। রবিবার সেই হারের পর ভারতের নজর এখন পরবর্তী ম্যাচে। আগামী ২২ নভেম্বর গুয়াহাটিতে সেই ম্যাচ শুরু হওয়ার কথা। তবে পরবর্তী ওই ম্যাচে অধিনায়ক শুভমন গিল খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ইডেনে ম্যাচ চলাকালীন হঠাৎই ঘাড় ও স্পাইনালকডের যন্ত্রণায় কাহিল হন অধিনায়ক শুভমন গিল। শনিবার মাঠ থেকে স্ট্রেচারে করে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয় গিলকে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, শনিবার ঘুম থেকে ওঠার পরেই শুভমনের ঘাড়ে ব্যথা শুরু হয়। সাময়িক উপশমের জন্য ওষুধ দেওয়া হয় তাঁকে। কিন্তু তাতে লাভ হয়নি। যদিও ব্যাট হাতে মাঠে নামেন গিল। কিন্তু খেলা চলাকালীন সাইমন হারমারকে সুইপ করতে গিয়েই আবার ব্যথা শুরু হয়। মাঠে আসেন ফিজিও। সমস্যা এমন অবস্থায় তখন যে তিনি ঘাড় ঘোরাতেই পারছিলেন না। অগত্যা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমআরআইতে সমস্যা ধরা পড়ে। ঘাড় শক্ত হয়ে গেছে। বছরখানেক আগে এমনই একটা চোট পেয়েছিলেন তিনি। পুরোনো সমস্যা এবারেও জেগে উঠলো। দুটো সমস্যা পরীক্ষা করে দেখেছেন চিকিৎসক। চিকিৎসকের অভিমত, বয়স বেশি নয় বলে শুভমনের সহ্যশক্তি বেশি।

ডাক্তারি ভাষায় ঘাড়ের এই সমস্যাকে বলে ‘পেন থ্রেসহোল্ড’। সহ্যশক্তি বেশি হলেও এবার তার যন্ত্রণায় শুভমন যে যথেষ্ট কাহিল তা বেশ বোঝা যাচ্ছে। তাই চিকিৎসকরাও তাঁকে টিমের সঙ্গে রাখতে চাননি। আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে শুভমনকে। গুয়াহাটি ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েই উদ্বেগে রয়েছেন ভক্তরা।

Post Views: 160

Continue Reading

Previous: ফের ১৬ ঘণ্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু
Next: ‘বিহার নির্বাচনে বিশ্বব্যাঙ্কের ১৪,০০০ কোটি টাকার ঋণ ব্যবহার করা হয়েছে’: বড় দাবি পিকের দলের

সম্পর্কিত গল্প

202606183830209.jpeg

রাঁচিতে পালানোর চেষ্টায় ব্যর্থ আরএসএস কার্যালয়ে হামলার মূল অভিযুক্ত, এনকাউন্টারের পর ফের গ্রেপ্তার

Online Desk জুন 18, 2026
Untitled.png

এবার কি চিরতরে বন্ধ হতে চলেছে টেলিগ্রাম?

Online Desk জুন 18, 2026
arrest.jpg

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, ১৭ বছর পর গ্রেফতার অভিযুক্ত

Online Desk জুন 18, 2026

You may have missed

hamas.png

পাকিস্তান-বাংলাদেশে বাড়ছে হামাসের প্রভাব; চাঞ্চল্যকর দাবী ইজরায়েলী রাষ্ট্রদূতের

Online Desk জুন 18, 2026
202606183830209.jpeg

রাঁচিতে পালানোর চেষ্টায় ব্যর্থ আরএসএস কার্যালয়ে হামলার মূল অভিযুক্ত, এনকাউন্টারের পর ফের গ্রেপ্তার

Online Desk জুন 18, 2026
Untitled.png

এবার কি চিরতরে বন্ধ হতে চলেছে টেলিগ্রাম?

Online Desk জুন 18, 2026
202606183829873.jpeg

মণিপুরে বড় জঙ্গি দমন অভিযান, নিহত ইউকেএনএ সদস্য; গ্রেফতার ৭, ধ্বংস ৩৯ বাঙ্কার

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.