Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বিহার নির্বাচনে বিশ্বব্যাঙ্কের ১৪,০০০ কোটি টাকার ঋণ ব্যবহার করা হয়েছে’: বড় দাবি পিকের দলের

‘বিহার নির্বাচনে বিশ্বব্যাঙ্কের ১৪,০০০ কোটি টাকার ঋণ ব্যবহার করা হয়েছে’: বড় দাবি পিকের দলের

Online Desk নভেম্বর 16, 2025
pk-d.jpg

ওঙ্কার ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে এখনও ৭২ ঘন্টা পেরোয়নি। বিপুল জনসমর্থন নিয়ে বিহারে ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট। এই আবহে বড় অভিযোগ করে শোরগোল ফেলে দিল প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি। ভোটকুশলীর দলের দাবি, বিহার নির্বাচনে বিশ্বব্যাঙ্কের ১৪০০০ কোটি টাকার ঋণ ব্যবহার করা হয়েছে। এই বিশাল অঙ্কের টাকা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের আগে ‘উপহার এবং অনুদান’ হিসেবে খরচ করেছে।

জন সুরজ পার্টি এ বছর বিহার বিধানসভা নির্বাচনে প্রথম অংশ নিয়েছিল। যদিও একটিও আসন পায়নি দলটি। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিকের দলের সর্বভারতীয় সভাপতি উদয় সিং অভিযোগ করেন, এই তহবিল ‘উপহার এবং অনুদানের জন্য’ ব্যবহার করা হয়েছে। তাঁর অভিযোগ, ‘জুন থেকে, নির্বাচন ঘোষণার আগে পর্যন্ত, নীতীশ কুমার সরকার সাধারণ মানুষের অর্থের মাধ্যমে ভোট কেনার জন্য ৪০,০০০ কোটি টাকা খরচ করেছে।’ তাঁর আরও সংযোজন, ‘এই পরিমাণ ছিল অভূতপূর্ব। এমনকি বিশ্বব্যাঙ্ক থেকে প্রাপ্ত ১৪,০০০ কোটি টাকাও উপহার এবং অনুদানের জন্য ব্যবহার করা হয়েছে।’

‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র কথা উল্লেখ করে তিনি বলেন, বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে দেওয়া হয়েছিল। তাঁর দাবি, ‘নির্বাচনী আচরণবিধি জারি থাকা সত্ত্বেও, ভোটের একদিন আগে পর্যন্ত মানুষ টাকা পেয়েছেন। প্রভাবিত করার জন্য এটি যথেষ্ট ছিল।’

Post Views: 161

Continue Reading

Previous: ইডেনে হারের পর গুয়াহাটিতে কি খেলতে পারবেন শুভমন?
Next: ইডেনের প্রথম টেস্ট জয়ের পর উল্লসিত হার্মার ! বললেন, ‘আমি একজন জয়ী মানুষ’

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.