Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের ১৬ ঘণ্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু

ফের ১৬ ঘণ্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু

Online Desk নভেম্বর 16, 2025
vidyasagar-setu.jpg

ওঙ্কার ডেস্ক: মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের ১৬ ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার এই সেতুতে যান চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ।

উল্লেখ্য, এই প্রথম নয় এর আগেও বিদ্যাসাগর সেতু বন্ধ করা হয়েছে। গত আগস্ট মাস থেকে প্রায় প্রতি সপ্তাহের শেষে এই সেতুতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সূত্রের খবর, সোম থেকে শুক্রবার পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে প্রতি দিন লক্ষাধিক যান চলাচল করে। অপেক্ষাকৃত ভাবে সপ্তাহের শেষ দিনে গাড়ি চলাচল কম থাকে। সে কারণে সেতু সংস্কারের কাজের জন্য সপ্তাহের শেষ দিনকে বাছাই করা হয়েছে। বিদ্যাসাগর সেতুতে ব্যবহার করা হয়েছে ১৫২টি কেবল। এই কেবলগুলি সেতুকে ধরে রেখেছে। সূত্রের খবর, প্রথম পর্যায়ে ১৯টি কেবল পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি কেবল পাল্টাতে প্রায় ৩০ দিন করে সময় লাগে। পরিকল্পনা রয়েছে, ২০২৬ সালের মে মাসের ম‌ধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করা হবে। তবে যদি এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করা যায় সেক্ষেত্রে সময় বাড়ানো হতে পারে। প্রথম পর্যায়ে কেবল বদলানোর জন্য খরচ হবে ২৫০ কোটি টাকা।

তবে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলে কোন পথে গাড়ি চলবে সে বিষয়ে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে পুলিশের তরফে। লালবাজার সূত্রের খবর, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে আসা সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। পাশাপাশি, জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসা সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে যে সমস্ত গাড়িগুলি আসবে সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে। কেপি রোড থেকে আসা সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে।

Post Views: 196

Continue Reading

Previous: ইডেনের জঘন্য পিচে তিন দিনেই হার টিম ইন্ডিয়ার ! ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা
Next: ইডেনে হারের পর গুয়াহাটিতে কি খেলতে পারবেন শুভমন?

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.