Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইডেনের জঘন্য পিচে তিন দিনেই হার টিম ইন্ডিয়ার ! ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা

ইডেনের জঘন্য পিচে তিন দিনেই হার টিম ইন্ডিয়ার ! ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা

Online Desk নভেম্বর 16, 2025
Day3.jpg

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে ৩০ রানে হেরে গেল ভারত। ব্যাটার নিধন পিচে আড়াই দিনেই শেষ হল ইডেন টেস্ট। সবচেয়ে বড় কথা দীর্ঘ ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। শনিবারই খেলার শেষে পুজারা বলেছিলেন, ইডেনের এই পিচে চতুর্থ ইনিংসে ১২০ রান তাড়া করাও কঠিন। তাঁর সেই আশঙ্কা সত্যি হল। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ১৫৩ রানে শেষ হওয়ার পর ভারতের লক্ষ্য ছিল ১২৪ রান। সেই রান তুলতে গিয়ে ধরাশায়ী হল টিম ইন্ডিয়া। একেই অধিনায়ক শুভমন গিল ঘাড়ের যন্ত্রণায় শনিবার থেকে মাঠের বাইরে। এই পরিস্থিতিতে ভারতের টার্গেট আরও কঠিন করে দিলেন টেম্বা বাভুমা।

ইডেনে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত দ্রুত সাত উইকেট হারিয়ে গভীর সংকটে পড়ে যায়। ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব সকলেই দ্রুত উইকেট হারান। মাত্র ৩৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৭ রানের পর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই ছিল না। অবশেষে ৯৩ রানে শেষ হয় ভারতের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩০ রানে হেরে চলতি টেস্ট সিরিজে পিছিয়ে পড়ল ভারত।

মধ্যাহ্নভোজের আগে ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল যথাক্রমে ০ এবং ১ রানে আউট হন। এর আগে, দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে অলআউট হয়ে যায়, প্রথম ইনিংসে ৩০ রানের লিডের কারণে ভারতকে ১২৪ রানের লক্ষ্য দেয়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা অর্ধশতক করেন।

Post Views: 202

Continue Reading

Previous: ‘চপ্পল তুলে মারার চেষ্টা হয়েছে…’ : রোহিণী আচার্য
Next: ফের ১৬ ঘণ্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.