Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘চপ্পল তুলে মারার চেষ্টা হয়েছে…’ : রোহিণী আচার্য

‘চপ্পল তুলে মারার চেষ্টা হয়েছে…’ : রোহিণী আচার্য

Online Desk নভেম্বর 16, 2025
rohini-ach.jpg

ওঙ্কার ডেস্ক : রোহিণীর পরিবার ছাড়ার সিদ্ধান্তে শোরগোল লালু পরিবারে। তেজপ্রতাপের পর এবার পরিবার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন লালুকন্যা রোহিণী আচার্য। তেজস্বীর বোন পরিবারের পাশাপাশি রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করায় কারণ নিয়ে শুরু হয়েছে চর্চা। তবে লালুকন্যা তাঁর বক্তব্যে দুটি নাম উচ্চারণ করেছেন, একজন সঞ্জয় যাদব, আরেকজন রামিজ খান। এই দুজনের বিরুদ্ধে রোহিণী অভিযোগ করেছেন, তাঁর দল ও পরিবার ছাড়ার পিছনে এঁরাই দায়ী।

সাংবাদিকদের রোহিণী বলেন, ‘সঞ্জয় যাদব আর রামিজকে গিয়ে জিজ্ঞেস করুন। ওরাই আমাকে পরিবার থেকে বার করে দিয়েছে।’ উল্লেখ্য, তেজস্বী যাদবের দল গত বিধানসভা নির্বাচনে প্রথম স্থানে ছিল। এ বারে তা তৃতীয় স্থানে নেমে গিয়েছে। কিন্তু কে এই সঞ্জয় এবং রামিজ? বিহারের রাজনীতিতে সঞ্জয় যাদব মোটামুটি পরিচিত একটি নাম। লালুপুত্র তেজস্বী যাদবের ঘনিষ্ঠ সঞ্জয় ২০১২ সাল থেকে আরজেডির হয়ে কাজ করছেন। ২০২৪ সালে তাঁকে রাজ্যসভার সাংসদও করা হয়েছিল আরজেডির তরফে। পাশাপাশি রামিজও তেজস্বীর বন্ধু। মূলত তেজস্বী যখন ক্রিকেট খেলতেন সেই সময় থেকে রামিজের সঙ্গে তাঁর সম্পর্কের সূচনা হয়। রামিজ নিজেও একদা পেশাদার ক্রিকেটার ছিলেন।

উল্লেখ্য এর আগে লালুপ্রসাদ যাদব বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে দল এবং পরিবার থেকে বহিস্কার করেছেন। এ বার রোহিণী আচার্য দল ও পরিবার ছাড়ায় চর্চায় উঠে এসেছে লালু পরিবারের কোন্দল। বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে শুক্রবার। তার ২৪ ঘন্টা যেতে না যেতে রোহিণী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই নির্বাচনে আরজেডি-সহ মহাজোটের দলগুলি বড় বিপর্যয়ের মুখে পড়েছে। তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি বিহার বিধানসভায় ২৫ আসনের বেশি পায়নি।

Post Views: 193

Continue Reading

Previous: শীতের আমেজে ভাসছে বঙ্গবাসী, তবে সপ্তাহান্তে রয়েছে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
Next: ইডেনের জঘন্য পিচে তিন দিনেই হার টিম ইন্ডিয়ার ! ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.