স্পোর্টস ডেস্ক :হাওড়ার লিলুয়ার সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউটে হয়ে গেলো বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান।হাজির ছিলেন সুধাকর নাথ তিওয়ারি, সারিকা তিওয়ারি, মহেশ সিং, স্কুলের প্রিন্সিপাল গোপাল ওঝা, ফিদাউল হক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট লিলুয়াতে তৈরী হয় ২০১১ সালে।অপর দুটি শাখা তাদের আছে কলকাতা আর মধ্যমগ্রামে ১৯৯৬ সাল থেকে।এটি একটি প্রাইভেট সিবিএসই এফিলেটেড স্কুল যা এসএনআর মেমোরিয়াল ট্রাস্ট এর মাধ্যমে চলে।প্রায় ৩০০০ ছাত্র অংশ নেয়। ক্রিকেট, বাস্কেটবল সহ অন্যখেলার প্রতিযোগিতা হয়।
