Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সুনীলকে মেসি, রোনাল্ডোদের সঙ্গে বসিয়ে সম্মান ফিফার

সুনীলকে মেসি, রোনাল্ডোদের সঙ্গে বসিয়ে সম্মান ফিফার

Online Desk মে 17, 2024
FB_IMG_1715925851907.jpg

স্পোর্টস ডেস্ক :৬ জুন যুবভারতীতে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের কুয়েত ম্যাচের পরে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রী। আর এরপরেই সুনীলকে সম্মান জানাল ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা তাদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে, যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিয়োনেল মেসির সঙ্গে এক ফ্রেমে রয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। সঙ্গে সুনীলকে ‘লেজেন্ড’ সম্বোধন করেছে ফিফা। সুনীল ছেত্রীকে নিয়ে অবশ্য একটি তথ্যচিত্রও বানিয়েছিল ফিফা। যার নাম তারা দিয়েছিল ‘ক্যাপ্টেন ফ্যানটাস্টিক- দ্য লেজেন্ড অফ সুনীল ছেত্রী’। যে তথ্যচিত্রে উঠে এসেছিল সুনীলের পরিশ্রম, সাফল্য, ব্যর্থতা, তাঁর দায়বদ্ধতা, ব্যক্তিগত জীবনের নানা কথা। অবসর ঘোষণার দিন ফের সুনীলকে বিশ্বের সেরা ফুটবলারদের আসনে বসিয়ে সম্মানিত করল ফিফা।ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আলি দাই, লিওনেল মেসির পরে দেশের জার্সিতে সবথেকে বেশি গোল সুনীলের।বাইশ বছর আগে মোহনবাগানের হয়ে ক্লাব-ফুটবল জীবন শুরু করেন সুনীল। ফুটবল জীবনের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র, পর্তুগালের ক্লাব ফুটবলেও খেলতে যান। দেশে ফিরে এসে ইস্টবেঙ্গল, ডেম্পো, মুম্বই সিটি এফসি এবং বর্তমানে বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলেন। বেঙ্গালুরু এফসি-র হয়েই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন তিনি। দু’বার (২০১৪, ২০১৬) আই লিগ, একবার (২০১৯) আইএসএল, একবার (২০১৮) সুপার কাপ। এমনকী, ২০১৬-য় এএফসি কাপের ফাইনালেও খেলেছেন তিনি।
ভারতীয় ক্লাব ফুটবলে সেরা তারকা হয়ে ওঠার পাশাপাশি ভারতীয় ফুটবলেও আধিপত্য বিস্তার করেছেন তিনি। ২০০৭, ২০০৯ ও ২০১২-এ ভারতের নেহরু কাপ জয়ে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। এ ছাড়াও ২০১১, ২০১৫ ও ২০২১-এ সাফ চ্যাম্পিয়নশিপ জয়েও তিনি ছিলেন যথেষ্ট কার্যকরী। ২০০৮-এ এএফসি চ্যালেঞ্জ কাপ জিতে ২৭ বছর পর ভারতের প্রথম এএফসি এশিয়ান কাপে অংশ নেওয়ার পিছনেও তাঁর অন্যতম প্রধান ভূমিকা ছিল।

২০০৫-এ পাকিস্তানে ভারতের হয়ে প্রথম ম্যাচে প্রথম গোল করার পর থেকে দেড়শো ম্যাচে মোট ৯৪টি গোল।

Post Views: 92

Continue Reading

Previous: তুমিই স্বপ্ন দেখতে শিখিয়েছ, সুনীলের উদ্দেশ্য বললেন বিরাট
Next: সুনীলের শেষ ম্যাচের টিকিটের দাম সাধ্যর মধ্যেই

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.