Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিশ্বকাপের বাছাই পর্বে আফগানিস্তানকেও ব্যর্থ সুনীলরা

বিশ্বকাপের বাছাই পর্বে আফগানিস্তানকেও ব্যর্থ সুনীলরা

Online Desk মার্চ 22, 2024
WhatsApp-Image-2024-03-22-at-08.45.23.jpeg

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের সঙ্গে গোলশুন্য ড্র করলো ভারত। ম্যাচের শেষ দিকে কয়েকটি ভাল সুযোগ তৈরি করেও তা হাতছাড়া করে ভারত। কর্নার থেকে হেড করে গোল করার সুবর্ণ সুযোগও হাতছাড়া করেন ভারতীয় দলের একমাত্র বঙ্গতারকা শুভাশিস বোস। তবে ভারতীয় ফুটবল দল যদি আফগানিস্তানকেই হারাতে না পারে বিশ্বপর্যায়ে তারা কতটা উপযোগী প্রশ্ন উঠতে বাধ্য।এদিনের ম্যাচে চোটের জন্য এদিন ছিলেন না সাহাল আব্দুল সামাদ। ফলে ভারতের জার্সিতে অভিষেক হয় বিক্রম প্রতাপের।তবে তেমন কিছু করতে পারেননি।শুরুটা খারাপ করেনি ইগর স্টিমাচের ছেলেরা । প্রথম পাঁচ মিনিটের মধ্যে দু”বার কর্নার পায় ভারত। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। প্রথম ৩০ মিনিট রক্ষণ সামলে সেফ ফুটবল খেলে ভারতীয় দল। বরং শুরুটা ভাল না হলেও, প্রথমার্ধে দু”তিনটে গোল লক্ষ্য করে শট নেয় আফগানরা। কিন্তু গুরপ্রীত বাঁচিয়ে দেন । দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮ মিনিটে ভারতের সামনে সুযোগ ছিল। আকাশ মিশ্রর ক্রস থেকে বিক্রম প্রতাপের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ম্যাচের ৬২ মিনিটের মাথায় গোলের সুযোগ পায় এবারে আফগানরা। কিন্তু বলে পা ছোঁয়াতে ব্যর্থ আকবরী। ম্যাচের ৮০ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ভারত। কর্নার থেকে শুভাশিসের হেড বাইরে যায়।এই ড্রয়ের ফলে এশীয় বাছাই পর্বের ‘এ’ গ্রুপে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দু’নম্বরে উঠে এল ভারত। তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতার। এ দিন অন্য ম্যাচে কাতার ৩-০-য় হারায় কুয়েতকে। আগামী মঙ্গলবার গুয়াহাটিতে এই আফগানিস্তানের বিরুদ্ধেই হোম ম্যাচ খেলবে ভারত।

Post Views: 107

Continue Reading

Previous: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল
Next: রাজ্যের মুখ্যসচিবকে নোটিশ হাইকোর্টের

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.