Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • প্রয়াত ইস্টবেঙ্গলের অন্যতম সেরা প্রশাসক সুপ্রকাশ গড়গড়ি

প্রয়াত ইস্টবেঙ্গলের অন্যতম সেরা প্রশাসক সুপ্রকাশ গড়গড়ি

Online Desk আগস্ট 15, 2023
1000322717.jpg

স্পোর্টস ডেস্ক :সোমবার মধ‍্যরাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত‍্যু হয় ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সফল ফুটবল সচিব সুপ্রকাশ গড়গড়ি। দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে তিনি অসুস্থ ছিলেন। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।আটের শেষ ও নয়ের দশকের প্রথম দিকে ইস্টবেঙ্গল ক্লাব তথা বাংলার ফুটবলের প্রশাসক,ফুটবলার রিক্রুটার হিসেবে সুপ্রকাশ গড়গড়ি বড় ভূমিকা নিতেন । ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে সফল ফুটবল সচিব হিসেবে অজয় শ্রীমানির পরেই সুপ্রকাশ গড়গড়ি। বিকাশ পাজির মত ফুটবলারদের তিনি সই করাতে বড় ভূমিকা নেন। বানিজ‍্যিক ভাবে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে যুক্ত ছিলেন। গড়গড়িবাবুকে ‘বেটা’ বলে ডাকতেন লতা। বাংলায় লতা মঙ্গেশকরের দুটি শো-এর আয়োজন করেছিলেন। একটি বাটানগরে দ্বিতীয়তটি ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে। পল্টু দাসের দেখানো পথেই ক্লাবকে এগিয়ে নিয়ে যেতেন।যদিও পরবর্তীসময়ে পথ বদলান।পল্টু দাসের বিরুদ্ধে গিয়ে বিরোধীদের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীসময়ে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের ব্যবহার তাকে কষ্ট দেয় এবং ক্লাবের আসা বন্ধ করে দেন তিনি । কলকাতায় আসতেন খুব কম বেশির ভাগ সময় মুম্বাইয়ে মেয়ের কাছে থাকতেন। যদিও ইস্টবেঙ্গল ক্লাব ছিল তার প্রাণ। ক্লাবের খেলা থাকলেই টিভির কাছে বসে যেতেন।২০১৮ সালে রাশিয়া ফুটবল বিশ্বকাপ দেখতে যান । এদিন তার মৃত্যুতে ক্লাবের পতাকা অর্ধনমিত থাকে।

Post Views: 97

Continue Reading

Previous: স্বাধীনতা দিবসে দেশের ক্রীড়াবিদদের কী বার্তা দিলেন মোদি!
Next: ডার্বিতে হার ভুলে এএফসিকে পাখির চোখ জুয়ানের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.