Skip to content
আগস্ট 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মা উপার্জন করলেও সন্তানদের প্রতি দায়িত্ব কমে না বাবার: সুপ্রিম কোর্ট

মা উপার্জন করলেও সন্তানদের প্রতি দায়িত্ব কমে না বাবার: সুপ্রিম কোর্ট

Online Desk আগস্ট 22, 2026
1000270305.jpg

ওঙ্কার ডেস্ক: উপার্জনকারী মায়ের পক্ষেও সন্তানের ভরণপোষণের সম্পূর্ণ দায় একা বহন করা সম্ভব নয়। বিচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সাফ কথা, সন্তান প্রতিপালনের দায়িত্ব অঙ্ক কষে বাবা-মায়ের মধ্যে সমান ভাগ করা যায় না।

​ঘটনার সূত্রপাত ২০০৬ সালে। এলাহাবাদের এক চিকিৎসক দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। সন্তানদের নিয়ে আলাদা থাকতে শুরু করেন স্ত্রী। তিনি নিজে মাসে দেড় লাখ টাকা আয় করতেন। তা সত্ত্বেও সন্তানদের ভবিষ্যৎ এবং নিজের জন্য খোরপোশ চেয়ে পরিবার আদালতের দ্বারস্থ হন তিনি। ​পরিবার আদালত স্ত্রীর নিজস্ব খোরপোশের আবেদন খারিজ করে। কিন্তু দুই সন্তানের জন্য স্বামীকে মাসে ৬০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাই কোর্টে আবেদন জানান স্বামী।
​হাই কোর্টে ওই ব্যক্তি দাবি করেন, স্ত্রীর আয় থাকায় সন্তানের খোরপোশ দুজনকেই সমান দিতে হবে। হাই কোর্ট এই যুক্তি মেনে নেয়। স্বামী ও স্ত্রীকে সন্তানপ্রতি ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা খরচের নির্দেশ দেওয়া হয়। ফলে স্বামীর খোরপোশের পরিমাণ কমে দাঁড়ায় ৩০ হাজার টাকায়। ​হাই কোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান স্ত্রী। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ হাই কোর্টের নির্দেশ বাতিল করে দেয়।

​সুপ্রিম কোর্ট জানায়, মা চাকরি করলেও বাবার দায়িত্ব কমে না। সন্তানরা মায়ের সঙ্গেই থাকছে। মা তাঁদের পড়াশোনা ও দৈনন্দিন লালন-পালনের সবটা সামলাচ্ছেন। তাই ফ্যামিলি কোর্টের দেওয়া ৬০ হাজার টাকা খোরপোশের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত।

Post Views: 31

Continue Reading

Previous: শিক্ষাঙ্গনে ফের রাজনীতি? কলেজের গভর্নিং বডিতে শাসকদলের জনপ্রতিনিধিদের ফেরানো ঘিরে বিতর্ক
Next: স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান, রোগীর চিকিৎসা হবে কোন প্রকল্পে? নতুন নিয়ম জানাল রাজ্য

সম্পর্কিত গল্প

Momunbagan.jpg

সংঘবদ্ধ ইস্টবেঙ্গলকে হারানো কঠিন মানছে মোহনবাগান

Online Desk আগস্ট 22, 2026
Durby.jpg

ডার্বি জয়ের প্রেরণা থেকে ট্রফি জয়কেই হাতিয়ার করছেন হাবাস

Online Desk আগস্ট 22, 2026
ChatGPT-Image-Aug-22-2026-03_30_05-PM.png

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি, জীবনের শেষ প্রান্তে এসে মুক্তির স্বাদ শতায়ুর

Online Desk আগস্ট 22, 2026

You may have missed

Momunbagan.jpg

সংঘবদ্ধ ইস্টবেঙ্গলকে হারানো কঠিন মানছে মোহনবাগান

Online Desk আগস্ট 22, 2026
Durby.jpg

ডার্বি জয়ের প্রেরণা থেকে ট্রফি জয়কেই হাতিয়ার করছেন হাবাস

Online Desk আগস্ট 22, 2026
ChatGPT-Image-Aug-22-2026-03_30_05-PM.png

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি, জীবনের শেষ প্রান্তে এসে মুক্তির স্বাদ শতায়ুর

Online Desk আগস্ট 22, 2026
1000368100.jpg

স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান, রোগীর চিকিৎসা হবে কোন প্রকল্পে? নতুন নিয়ম জানাল রাজ্য

Online Desk আগস্ট 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.