Skip to content
অক্টোবর 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • ‘সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা’, ‘ইন্ডিয়া জোটের সঙ্গে বৈঠক না করা প্রসঙ্গে মন্তব্য প্রধান বিচারপতির

‘সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা’, ‘ইন্ডিয়া জোটের সঙ্গে বৈঠক না করা প্রসঙ্গে মন্তব্য প্রধান বিচারপতির

Online Desk অক্টোবর 12, 2026
1752250-cji-surya-kant.webp

ওঙ্কার ডেস্ক: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এবং ভোট চুরির বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করতে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন ইন্ডিয়া ব্লকের নেতারা। যদিও তা নাকচ করে দিয়েছেন প্রধান বিচারপতি। তার পরেও তিনি বলেন, সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা। নির্বাচনী অনিয়মের অভিযোগ নিয়ে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে বৈঠক না করা প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি বিচারাধীন, তাই তাঁদের উচিত যথাযথ আবেদনের মাধ্যমে আদালতের দ্বারস্থ হওয়া।

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করে বিরোধী দলগুলো ঘোষণা করেছে, তারা সোমবার সুপ্রিম কোর্টের অভিমুখে মিছিল করবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে ভোট চুরির বিষয়টি তাঁর কাছে তুলে ধরতে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন। দুজনেই প্রধান বিচারপতিকে চিঠি লিখে বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন। একটি স্মারকলিপি জমা দিয়ে ‘ভোট চুরি’ বন্ধ, জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া স্থগিত করা এবং পুনরায় কাগজের ব্যালট পদ্ধতিতে ফিরে যাওয়ার দাবি জানাতে চেয়েছিলেন।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘গতকাল আমি বৈঠকের অনুরোধ জানিয়ে একটি চিঠি পেয়েছিলাম এবং গত রাতেই তার জবাব দিয়েছি; সেখানে কেন আমি দেখা করতে পারব না, তার কারণগুলো উল্লেখ করেছি।’ তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা। যে কোনও সাধারণ নাগরিক বা নির্বাচিত জনপ্রতিনিধির আবেদনকে স্বাগত জানানো হয়। আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার প্রত্যেক ভারতীয় নাগরিকের রয়েছে; আমরা তাঁদের অভিযোগ শুনব এবং আইন অনুযায়ী যা প্রাপ্য, তা নিশ্চিত করব।’

Continue Reading

Previous: রিয়াধ বিমানবন্দরে হামলায় মৃত হায়দরাবাদের বাসিন্দা, আহত স্ত্রী-সন্তানরা, মৃত বেড়ে ১৩
Next: ফের শহরে ইডি, অর্থলগ্নি সংস্থার প্রতারণা মামলায় ৮ জায়গায় হানা

সম্পর্কিত গল্প

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026

You may have missed

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026
kumbh.jpg

কুম্ভমেলার স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক!

Online Desk অক্টোবর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.