Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • প্যালেস্টাইনকে সমর্থনের জের, আরও এক ভারতীয়র ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

প্যালেস্টাইনকে সমর্থনের জের, আরও এক ভারতীয়র ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

Online Desk মার্চ 20, 2025
suri.jpg

ওঙ্কার ডেস্ক: প্যালেস্টাইনকে সমর্থনের জেরে আরও এক ভারতীয় গবেষক-শিক্ষকের ভিসা বাতিল করল মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রক। শুধু তাই নয় সোমবার ওই গবেষককে আটক করেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিয়োরিটি দফতর সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ওই গবেষকের নাম বদর খান সুরি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ‘ইহুদিবিদ্বেষ’ ছড়িয়েছেন তিনি। পাশাপাশি প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গেও সুরির ‘সম্পর্ক’ রয়েছে বলে ট্রাম্প প্রশাসনের দাবি। ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতেন সুরি। পাশাপাশি সেখানকার ছাত্রদের পড়াতেন তিনি। ভার্জিনিয়ায় নিজের বাড়ির বাইরে থেকে সোমবার রাতে সুরিকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে জানানো হয়, তাঁর ভিসা বাতিলের কথা জানানো হয় মার্কিন প্রশাসনের তরফে। মার্কিন অভিবাসন আইনের যে ধারাটি প্রায় ব্যবহার হয় না, সেই ধারায় সুরির বিরুদ্ধে অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। যেখানে বলা হয়েছে, যে সব অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ‘ক্ষতিকর’, তাঁদেরকে দেশ থেকে বহিষ্কার করতে পারে বিদেশ মন্ত্রক।

সুরি বিয়ে করেছেন মাফিজ সালেহ নামের এক মহিলাকে। তিনি জন্মসূত্রে প্যালেস্টাইনের বাসিন্দা হলেও বর্তমানে মার্কিন নাগরিক। সুরির স্ত্রীও জর্জটাউন ইউনিভার্সিটির ‘সেন্টার ফর কন্টেমপোরারি আরব স্টাডিজ’ এর প্রথম বর্ষের পড়ুয়া। সুরির আইনজীবী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সুরির স্ত্রীর জন্মসূত্রে প্যালেস্টাইনের সঙ্গে যোগ থাকার কারণে তাঁকে নিশানা করছে ট্রাম্প প্রশাসন।

উল্লেখ্য এর আগে রঞ্জিনী শ্রীনিবাসন নামে এক ভারতীয় ছাত্রীর ভিসা গত সপ্তাহে বাতিল করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রক। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, প্যালেস্টাইনের সমর্থনে আন্দোলনে অংশ নিয়েছিলেন ওই পড়ুয়া। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন ওই ভারতীয় ছাত্রী। তাঁর স্টুডেন্ট ভিসা বাতিল হয়ে যাওয়ায় তিনি নিজেই মার্কিন মুলুক ছেড়ে চলে আসতে বাধ্য হন।

Post Views: 98

Continue Reading

Previous: ইউনুসের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক, কী নিয়ে আলোচনা ?
Next: ১৬ মাস পরে সুনীলের প্রত্যাবর্তনেই জয় ভারতের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.