Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘যো হামারি সাথ হাম উনকে সাথ, নো নিড সংখ্যালঘু মোর্চা’- শুভেন্দুর বেফাঁস মন্তব্য ঘিরে চাঞ্চল্য

‘যো হামারি সাথ হাম উনকে সাথ, নো নিড সংখ্যালঘু মোর্চা’- শুভেন্দুর বেফাঁস মন্তব্য ঘিরে চাঞ্চল্য

Online Desk জুলাই 17, 2024
hhhhhhhhhhhhhhhhhhhhhh.png

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ‘সবকা সাথ সবকা বিকাশ’-র স্লোগান তুলে আসছেন, তখন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই স্লোগান পালটে দিলেন। বললেন, ‘জো হামারা সাথ, হাম উনকা সাথ’। সেইসঙ্গে সংখ্যালঘু মোর্চা বন্ধ করে দেওয়ার নিদানও দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সায়েন্স সিটিতে বিজেপির মহাবৈঠকে শুভেন্দু অধিকারী বেফাঁস মন্তব্য ঘিরে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাও মানছেন না বিজেপি বঙ্গের নেতা?
বুধবার কলকাতার সায়েন্স সিটিতে পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শুভেন্দু বলেন, ‘আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলব না। বলব, যো হামারি সাথ হাম উনকে সাথ। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। নো নিড সংখ্যালঘু মোর্চা।’
তিনি আরও বলেন, ‘বিজেপি বাংলায় অনেক প্রতিকূলতার মধ্যে ২ কোটি ৩৩ লক্ষ ভোট পেয়েছে। তৃণমূলের জেহাদি জঙ্গিরা পুলিশকে সঙ্গে নিয়ে উনিশের পর বুথ স্তরের সংগঠনকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল অত্যাচার করে। এক লক্ষের বেশি আমাদের বুথে বসা ছেলে পালিয়েছিল রাজ্য ছেড়ে। তারপর আমরা চেষ্টা করে তাদের রাজ্যে এনেছি। সংগঠন নিয়ে বলতে গিয়ে শুভেন্দু বলেন, ‘যা বলার ছিল সেটা দিল্লিতে বলে এসেছি সুনীল বনসলকে। ৪৫ মিনিট সময় দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি জানিয়ে এসেছি কিভাবে বাংলাকে বাঁচানো যায়।
প্রসঙ্গত, লোকসভা ভোটে বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। কিন্তু, কোথায় খামতি? অনেক ক্ষেত্রেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলেছেন, মেরুকরণের ভোট অঙ্ক বাংলায় মেলাতে পারেনি বিজেপি। ভোটের ফল নিয়ে বিশ্লেষণ করতে এদিন সায়েন্স সিটিতে বসে বিজেপির রাজ্য কমিটির প্রথম বৈঠক। এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়েই বিস্ফোরক কথা বললেন শুভেন্দু। যা বঙ্গ বিজেপি কে অস্বস্তি তে ফেলেছে নতুন করে।

Post Views: 64

Continue Reading

Previous: সোনারপুরের জামালের আরও কুকীর্তি !
Next: মুর্শিদাবাদে মহরমে হিন্দু – মুসলিম সম্প্রীতির ছবি

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.