Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম তুলছে তৃণমূল”! নির্বাচন কমিশনকে জানালেন শুভেন্দু

“টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম তুলছে তৃণমূল”! নির্বাচন কমিশনকে জানালেন শুভেন্দু

Online Desk মে 26, 2025
S.jpg

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের অস্ত্রেই তৃণমূলকেই বিঁধতে চাইলেন শুভেন্দু অধিকারী। ভূতুড়ে ভোটার ইস্যুতে সোমবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে গেলেন বিরোধী দলনেতা। সামনের বছর রাজ্যের বিধানসভা নির্বাচন। তাই আগে ভাগে রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। নির্বাচন কমিশনকে জানালেন, এই নির্বাচনের কোনও কাজে যেন রাজ্যের পুলিশকে ব্যবহার না করা হয়। এদিন বিজেপির প্রতিনিধিদলে তাঁর সঙ্গে ছিলেন তাপস রায়, শঙ্কর ঘোষ, অর্জুন সিং, কৌস্তভ বাগচীরা।

সম্প্রতি মুর্শিদাবাদে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে ফের মুখ খুললেন শুভেন্দু। বললেন, “ধুলিয়ান, সামশেরগঞ্জে দুদিন ধরে হিন্দুদের যাঁরা ফোন ধরেনি, সেই পুলিশকে দিয়ে ভোট করালে কী হবে, সেটা সকলেই জানে। তাই রাজ্য পুলিশকে যাতে কোনওভাবে ভোটের কাজে না ব্যবহার করা হয়, সেটাই বলতে এসেছি।” সেই সঙ্গে নির্বাচন কমিশনকে জানিয়ে এলেন, “জেলায় জেলায় প্রশাসনকে কাজে লাগিয়ে টাকার বিনিময়ে তৃণমূল ভোটার লিস্টে ভুয়ো ভোটারের নাম ঢোকাচ্ছে”।

এ প্রসঙ্গে কাকদ্বীপের বিধায়কের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, “কাকদ্বীপে ১০ হাজার টাকার বিনিময়ে ভোটার লিস্টে রোহিঙ্গাদের নাম তুলেছে তৃণমূল। শুধু কাকদ্বীপ নয়, রাজ্যের জেলায় জেলায় প্রশাসনকে কাজে লাগিয়ে এভাবে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানোর কাজ চলছে। আমরা চাই কাকদ্বীপের ভুয়ো ভোটার লিস্টের ঘটনায় সিবিআই তদন্ত হোক।”

শুভেন্দুর কথায়, ” ভূয়ো ভোটার নিয়ে এত বড় দুর্নীতি ধরার পড় মমতার পুলিশকে দিয়ে কেন এফআইআর হবে ? এটা জাতীয় ইস্যু, নির্বাচন কমিশন তো স্বশাসিত সংস্থা, তাঁরা কেন নিজে থেকে পদক্ষেপ করবে না ?” শুভেন্দুর দাবি,, “আগের মতো এবারে আর জল মিশিয়ে তৃণমূলকে জিততে দেব না।”

Post Views: 177

Continue Reading

Previous: অসন্তোষ কী কমলো ! সরকারের রিভিউ পিটিশনের খসড়ায় ‘সন্তুষ্ট’ চাকরিহারারা
Next: আবার করোনা !

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.