Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গুরুপূর্ণিমার সকালে ফের বেলুড় মঠে মুখ্যমন্ত্রী

গুরুপূর্ণিমার সকালে ফের বেলুড় মঠে মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 29, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ গুরুপূর্ণিমার সকালে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির ঘরে গিয়ে পা ছুঁয়ে তাঁকে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। পদ্মের মালা ও মা কালীর মূর্তি উপহার দেন। বেশ কিছুক্ষণ রাজ্যের উন্নয়ন নিয়ে কথা হয় তাঁদের। এরপর মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন মঠ চত্বর। গুরুপূর্ণিমা উপলক্ষ্যে সকাল থেকে বেলুড়ে ভক্তদের ভিড়।
সূত্রের খবর, এগারোটা নাগাদ বেলুড়ে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিশনের মূল কার্যালয়ে যান মুখ্যমন্ত্রী। এরপর যান রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির ঘরে। প্রথমেই ষাষ্টাঙ্গে তাঁকে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। এরপর পদ্মের মালা ও মা কালীর মূর্তি উপহার দেন তিনি। এরপর অন্য মহারাজদেরও প্রণাম করেন তিনি। হাতে তুলে দেন উপহার। জানা গিয়েছে, এদিন রাজ্যের উন্নয়ন নিয়ে দীর্ঘক্ষণ মহারাজদের সঙ্গে কথা বলেন শুভেন্দু।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রামকৃষ্ণ মিশনের যোগ বহুদিনের, তাঁর কৈশোরবেলা থেকে। কলকাতায় এলে তিনি সময় করে একবার বেলুড় মঠ ঘুরে যান। ক্ষমতায় আসার পর মোদির দেখানো পথে হেঁটেই বেলুড় মঠে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দু মাসের ব্যবধানে ফের বেলুড়ে এলেন মুখ্যমন্ত্রী।

Post Views: 20

Continue Reading

Previous: খুনের প্রমাণ লোপাটের অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী
Next: মোদী সরকারকে কোণঠাসা করতে ফের সক্রিয় সিজেপি, কৃষক-ছাত্র-যুবদের এক মঞ্চে এনে লড়াই জোরদার করার পরিকল্পনা

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-07-29-at-1.52.49-PM.jpeg

অনুব্রত ঘনিষ্ঠ টুলুর আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি নগদ, গুনতে আনা হল ৫টি মেশিন

Online Desk জুলাই 29, 2026
harras.jpg

ক্লাসরুমের মধ্যেই ষষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানী শিক্ষকের! বিক্ষোভের পর সাসপেন্ড অভিযুক্ত

Online Desk জুলাই 29, 2026
CYBER-CRIME.png

উত্তীর্ণ হতে পারেনি আইআইটি কানপুরের প্রবেশিকা পরীক্ষায়; পরে হ্যাক বিশ্ববিদ্যালয়য়ের ওয়েবসাইট

Online Desk জুলাই 29, 2026

You may have missed

WhatsApp-Image-2026-07-29-at-1.52.49-PM.jpeg

অনুব্রত ঘনিষ্ঠ টুলুর আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি নগদ, গুনতে আনা হল ৫টি মেশিন

Online Desk জুলাই 29, 2026
harras.jpg

ক্লাসরুমের মধ্যেই ষষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানী শিক্ষকের! বিক্ষোভের পর সাসপেন্ড অভিযুক্ত

Online Desk জুলাই 29, 2026
CYBER-CRIME.png

উত্তীর্ণ হতে পারেনি আইআইটি কানপুরের প্রবেশিকা পরীক্ষায়; পরে হ্যাক বিশ্ববিদ্যালয়য়ের ওয়েবসাইট

Online Desk জুলাই 29, 2026
cjp-protest.jpg

মোদী সরকারকে কোণঠাসা করতে ফের সক্রিয় সিজেপি, কৃষক-ছাত্র-যুবদের এক মঞ্চে এনে লড়াই জোরদার করার পরিকল্পনা

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.