Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘উত্তরবঙ্গে বিপর্যয়, রাজ্য সরকার পুজোর কার্নিভালে ব্যস্ত’, খোঁচা শুভেন্দুর

‘উত্তরবঙ্গে বিপর্যয়, রাজ্য সরকার পুজোর কার্নিভালে ব্যস্ত’, খোঁচা শুভেন্দুর

Online Desk অক্টোবর 5, 2025
suvendu-mamata-1.jpg

ওঙ্কার ডেস্ক: একদিকে বান ভাসি উত্তরবঙ্গ। অন্যদিকে রেড রোডে চলছে পুজোর কার্নিভাল। এবার এই ইস্যুতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “উত্তরবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ। এখনও পর্যন্ত ২১ জনের দেহ উদ্ধার হয়েছে। এই পরিস্থিতিতে এনডিআরএফ, আইটিবিপি-র জওয়ানরা কাজ করছেন। গ্রাউন্ড জিরোয় রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই। আর রাজ্য সরকারের সব রেড রোডে ব্যস্ত।” পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা এটাও স্বরণ করিয়ে দিয়েছেন “এখন অভিযোগ, পাল্টা অভিযোগের সময় নয়। তরাই ডুয়ার্সের মানুষকে বাঁচাতে হবে। আমি আমার এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে জানিয়েছি।কেন্দ্রের তরফ থেকে চেষ্টা চলছে। কিন্তু রাজ্য সরকারের সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

পাশাপাশি উত্তরবঙ্গে এই ভয়াবহ পরিস্থিতিতে যথাযথ পদক্ষেপ করতে মুখ্যসচিবের কাছে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যোগাযোগ ব্যবস্থা-সহ দুর্গতদের কাছে জল-খাবার-ওষুধ পৌঁছে দেওয়ার আর্জি জানিয়েছেন। উত্তরবঙ্গের মানুষদের এই পরিস্থিতি নিরাপত্তা সুনিশ্চিত করা কর্তব্য বলে নিজের সোস্যাল সাইটে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে জানা যাচ্ছে, সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 88

Continue Reading

Previous: বিপর্যস্ত উত্তরবঙ্গ, পর্যটকদের কলকাতায় ফেরাতে বিশেষ বাস ও ট্রেন
Next: প্রবল বৃষ্টি, দার্জিলিংয়ে ভূমিধসে ২০ জনের মৃত্যু ! সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.