স্পোর্টস ডেস্ক : শুক্রবার থেকে শুরু ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজ। বিরাট কোহলি আর রোহিত শর্মা অবসর নেওয়ার পরে শুভমন গিলের টিম ইন্ডিয়ার কাছে বড়ো চ্যালেঞ্জ। ২০০৭ সালের পরে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতেনি টিম ইন্ডিয়া। এদিন শুভমন সাংবাদিক সম্মেলনে বললেন, ব্যাটাররা যতই রান করুক না কেন বোলাররা ২০ উইকেট না নিতে পারলে ম্যাচ জেতা সম্ভব নয়। আমাদের বোলিং বিভাগের সেই ক্ষমতা আছে সেটা আমি বিশ্বাস রাখি’। সচিনের পরে বিরাট ৪ নম্বরে ব্যাট করতেন। এবারে এই জায়গায় কে নামবে সেটাও উল্লেখযোগ্য। যদিও গিল বললেন, বিরাট ভাই অবসর নেওয়ার পরে এটা (চার নম্বরে কে ব্যাটিং করবেন) নিয়ে আমার এবং জিজি ভাইয়ের (ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর) মধ্যে আলোচনা হয়েছে। আমরা দু’জনের কাছেই পুরো বিষয়টা পরিষ্কার। জিজি ভাই চেয়েছে যে আমি চার নম্বরে ব্যাট করি। আর আমিও সেই জায়গায় ব্যাট করতে চাই।’
এছাড়া আইপিএল জয়ী অধিনায়ক শুভমন বললেন,’আইপিএলের সঙ্গে টেস্ট ক্রিকেট তুলনা নেই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মত জায়গায় টেস্ট সিরিজ জয় গর্বের। আমি আশাবাদী। আগেরবার এখানে খেলেছিলাম সেটা আমার খেলা অন্যতম সেরা সিরিজ়। সেখানেও আমাদের প্রথম একাদশের অনেক ক্রিকেটার ছিল না। কিন্তু তার পরেও ইংল্যান্ডকে ৪-১ হারিয়েছিলাম। সেটা থেকেই বোঝা যায় আমাদের ক্রিকেটারদের মান কত ভাল। গত বারের ফল এ বারও করে দেখাতে চাই। রোহিত, কোহলিকে ছাড়াই আমরা জিতব।”
