Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টি২০ বিশ্বকাপে সেমিফাইনাল সহ ৭ টি ম্যাচ পেলো ইডেন, তবে পাকিস্তান উঠলে সরবে সেমিফাইনাল

টি২০ বিশ্বকাপে সেমিফাইনাল সহ ৭ টি ম্যাচ পেলো ইডেন, তবে পাকিস্তান উঠলে সরবে সেমিফাইনাল

Online Desk নভেম্বর 26, 2025
Eden.jpg

স্পোর্টস রিপোর্টার : ২০২৬ টি২০বিশ্বকাপের সূচি প্রকাশ৭ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপ শুরু। ফাইনাল ৮ মার্চ।১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ, ইডেন পেল ৭টি ম্যাচআগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান। বিশ্বকাপে একাধিক বার মুখোমুখি হতে পারে দু’ দেশ। গ্রুপ পর্ব ছাড়াও সেমিফাইনাল বা ফাইনালে সূর্যকুমার যাদবদের সঙ্গে দেখা হতে পারে সলমন আলি আঘাদের। প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন গত বারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা।বিশ্বকাপের মোট সাতটি ম্যাচ হতে পারে ইডেন গার্ডেন্সে। ছ’টি ম্যাচ হওয়া নিশ্চিত।

৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ়-বাংলাদেশ, ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইটালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড-বাংলাদেশ, ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড-ইটালি, ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ়-ইটালি ম্যাচ হবে কলকাতায়। এ ছাড়া ১ মার্চ সুপার এইট পর্বের একটি ম্যাচ এবং ৪ মার্চ প্রথম সেমিফাইনাল পেয়েছে ইডেন। তবে সেমিফাইনালটি ইডেনে না-ও হতে পারে। পাকিস্তান শেষ চারে উঠলে তারা প্রথম সেমিফাইনালে খেলবে। সে ক্ষেত্রে ম্যাচটি ইডেনের পরিবর্তে কলম্বোয় হবে। একই ভাবে ৮ মার্চের ফাইনালও আহমদাবাদ থেকে কলম্বোয় সরে যেতে পারে পাকিস্তান খেললে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ৫ মার্চ, মুম্বইয়ে। বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে। টি২০ বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল-সহ ৭টি ম্যাচ পেল কলকাতার ইডেন গার্ডেন্স। গ্রুপ সি-তে রয়েছে টি২০ বিশ্বকাপের দুই প্রাক্তন চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এই গ্রুপের ৫টি ম্যাচ হবে ইডেনে। ভারত ও পাকিস্তান এক গ্রুপে। বাকি যে দলগুলি রয়েছে তাতে ভারত ও পাকিস্তান সুপার এইটে যাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ভারতের একটি সুপার এইটের ম্যাচ হবে ইডেনে ১ মার্চ। পাকিস্তান সেমিফাইনালে না উঠলে প্রথম সেমিফাইনাল ম্যাচটিও হবে ইডেনে। পাকিস্তান শেষ চারে গেলে এই সেমিফাইনালটি হবে কলম্বোয়।

একনজরে দেখে নেওয়া যাক ইডেনে টি২০ বিশ্বকাপের কোন ম্যাচগুলি হবে:

৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (বিকেল ৩টে)

৯ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ইতালি (সকাল ১১টা)

১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম বাংলাদেশ (বিকেল ৩টে)

১৬ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম ইতালি (বিকেল ৩টে)

১৯ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি (সকাল ১১টা)

১ মার্চ: সুপার এইটে ভারতের ম্যাচ (সন্ধ্যা ৭টা)

৪ মার্চ: প্রথম সেমিফাইনাল কলকাতা/কলম্বো (সন্ধ্যা ৭টা)

Post Views: 89

Continue Reading

Previous: দিল্লি বিস্ফোরণের জেরে নেতানিয়াহুর ভারত সফর স্থগিত, বিতর্ক এড়াতে মোদীর নিরাপত্তার উপর পূর্ণ আস্থা জানালো ইজরায়েল
Next: হাওড়ার ডুমুরজলায় ক্রিকেট সেন্টার ! সিএবিকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.