Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • টি২০বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফ্রিদি

টি২০বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফ্রিদি

Online Desk মে 24, 2024
FB_IMG_1716561930427.jpg

স্পোর্টস ডেস্ক :টি-২০ বিশ্বকাপে আরও একজন অ্যাম্বাসেডরের নাম ঘোষণা করল আইসিসি। যুবরাজ সিং, ক্রিস গেইল, উসেইন বোল্টের সঙ্গে এবার তালিকায় যুক্ত হল শহিদ আফ্রিদির নাম। শুক্রবার একটি বিবৃতির মাধ্যমে এই ঘোষণা করে আইসিসি। পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় নাম শহিদ আফ্রিদি। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ফাইনালে ওঠার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাঁর। ২০০৯ টি-২০ বিশ্বকাপ জয়েরও অন্যতম কান্ডারী আফ্রিদি। ২০০৭ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারলেও টুর্নামেন্টের সেরা হয়েছিলেন। দু’বছর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ম্যাচের সেরা হন পাকিস্তানের তারকা অলরাউন্ডার। সেই কারণেই তাঁকে আসন্ন বিশ্বকাপের দূত করা হল। টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসেডর হতে পেরে খুশি তিনি। আফ্রিদি বলেন, ‘টি-২০ বিশ্বকাপ আমার হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। উদ্বোধনী বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা থেকে ২০০৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া, আমার ক্রিকেট জীবনের কয়েকটা সুন্দর এবং সেরা মুহূর্ত এসেছে টি-২০ বিশ্বকাপে। বিগত কয়েক বছরে টি-২০ বিশ্বকাপ আরও শক্তিশালী হয়েছে। এবারের বিশ্বকাপের অঙ্গ হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এবার আরও বেশি দল খেলবে, আরও বেশি ম্যাচ হবে এবং একইসঙ্গে আগের তুলনায় আরও বেশি নাটক থাকবে। বিশেষ করে ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচের অপেক্ষায়। এটা ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় যুদ্ধ।’ আফ্রিদিকে আসন্ন টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসেডর করা উপলক্ষে আইসিসির ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেন, ‘শহিদ ছটা টি-২০ বিশ্বকাপে খেলেছে। তারমধ্যে দুটোতে পাকিস্তানের অধিনায়ক ছিল। ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ম্যাচের সেরা হয়েছিল।

Post Views: 103

Continue Reading

Previous: বাংলাদেশের সাংসদ হত্যাকাণ্ডে কসাইকে নিয়ে দেহাংশের খোঁজে পুলিশ
Next: ভোট বঙ্গে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি !

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.