Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুম্বই হামলার চক্রী রানাকে নিয়ে দিল্লিতে অবতরণ বিশেষ বিমানের, গ্রেফতার করতে প্রস্তুত এনআইএ

মুম্বই হামলার চক্রী রানাকে নিয়ে দিল্লিতে অবতরণ বিশেষ বিমানের, গ্রেফতার করতে প্রস্তুত এনআইএ

Online Desk এপ্রিল 10, 2025
20250408_105615.jpg

ওঙ্কার ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার চক্রী তাহাউর রানাকে নিয়ে বিশেষ বিমান দিল্লিতে পৌঁছল। বৃহস্পতিবার দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ দিল্লির পালাম টেকনিক্যাল এরিয়ায় অবতরণ করে বিমানটি। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সূত্রের খবর, এদিন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতারের পর দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হবে।

এক কর্মকর্তা জানিয়েছেন, আদালত চত্বরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। তিনি বলেন, আদালতের বাইরে মোতায়েন করা হয়েছে আধাসামরিক বাহিনী এবং দিল্লি পুলিশের কর্মীদের। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেকের দেহ তল্লাশি করা হচ্ছে। এদিন একজন এনআইএ বিচারক মামলাটি শুনবেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, তিহার জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে রানাকে উচ্চ পর্যায়ের নিরাপত্তা সম্পন্ন জেল ওয়ার্ডে রাখা হবে। সেই মত সমস্ত প্রস্তুতি সেরে রাখা হয়েছে। তারা আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করছেন বলে জানান। এই মামলায় পাবলিক প্রসিকিউটর হিসেবে আইনজীবী নরেন্দ্র মানকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। গভীর রাতে এক বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে সন্ত্রাসী হামলার মূল অভিযুক্ত রানাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে আনা হচ্ছে। ৬৪ বছর বয়সী রানা পাকিস্তান বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। ২০০৮ সালের মুম্বইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানির ঘনিষ্ঠ সহযোগী
রানা।

Post Views: 96

Continue Reading

Previous: পিরিয়ড, তাই পরীক্ষা দিতে হল ক্লাসের বাইরে ! অমানবিক ঘটনা তামিলনাড়ুতে
Next: সংশোধিত ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মহুয়া

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.