Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বদল আসছে তালিবানদের চিন্তা ধারায়, জোর দিচ্ছে নারী শিক্ষায়

বদল আসছে তালিবানদের চিন্তা ধারায়, জোর দিচ্ছে নারী শিক্ষায়

Online Desk ডিসেম্বর 8, 2023
GAzvasIboAA8W60.jpg

তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলাঃ বাংলায় একটা প্রবাদ আছে, “ভুতের মুখে রাম নাম”। সেই প্রবাদ বাক্য এবার ফলছে, বাংলা থেকে বহু দূরে সুদূর আফগানিস্তানে। যেখানে নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞার জারি করেছিল তালিবানেরা। এবার নারী শিক্ষার প্রসারে জোর দিচ্ছে তালিবানেরা।
আফগানিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম টোলো নিউজ সূত্রে খবর স্নাতক সমাবর্তনের একটি অনুষ্ঠানে গিয়ে নারী শিক্ষার গুরুত্বের বিষয় মন্তব্য করেন তালিবান সরকারের উপ-বিদেশ মন্ত্রী আব্বাস স্তানিকজাই। তিনি বলেন, ষষ্ঠ শ্রেণির পর থেকে মহিলা স্কুল শুরু করা প্রয়োজন। শিক্ষা ছাড়া সমাজ কোন ভাবে এগিয়ে যেতে পারে না। তিনি আরও বলেন, আফগানিস্তানের সাধারণ মানুষ মুখ ফিরিয়েছে তালিবানদের ওপর থেকে। শিক্ষাই মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
উপ-বিদেশ মন্ত্রী বলেছেন, ‘‘শিক্ষা প্রত্যেকের অধিকার। এটা স্বাভাবিক অধিকার। কেউ এই অধিকার কেড়ে নিতে পারে না? যদি কেউ এই অধিকার লঙ্ঘন করে, এটা আফগানদের এবং এখানকার জনগণের বিরুদ্ধে নিপীড়ন। সকলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে দেওয়ার চেষ্টা করুন। আজ প্রতিবেশী ও বিশ্বের সাথে আমাদের একমাত্র সমস্যা শিক্ষার ইস্যুতে। ’’

প্রসঙ্গত, তালিবানরা ক্ষমতা দখল নেওয়ার পর তালিবান প্রশাসন মহিলাদের শিক্ষায় একের পর এক বিধিনিষেধ চালু করে। আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণির পর থেকে মহিলাদের শিক্ষা বন্ধ করে দেওয়া হয়। এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চললেও সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। আন্তর্জাতিক ক্ষেত্রে আফগানিস্তানের নারীদের শিক্ষার অধিকার নিয়ে বহু আলোচনা হয়েছে।

Post Views: 109

Continue Reading

Previous: উষ্ণতায় শীতেও গরম ছোঁয়া তৃপ্তির
Next: স্থিতিশীল হলেও এখনও সংকট কাটেনি মদন মিত্রের

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.