Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তামিলনাড়ুতে ধর্ষণে অভিযুক্তদের ‘এনকাউন্টার’ করল পুলিশ

তামিলনাড়ুতে ধর্ষণে অভিযুক্তদের ‘এনকাউন্টার’ করল পুলিশ

Online Desk ফেব্রুয়ারি 22, 2025
encounter.jpg

ওঙ্কার ডেস্ক: তামিলনাড়ুতে ধর্ষণে অভিযুক্ত চার জনকে এনকাউন্টার করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, স্বামীকে বেঁধে রেখে এক মহিলাকে ধর্ষণ করেছিল তারা।

পুলিশ জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি তিরুপাথুরে একটি বাসস্ট্যান্ড থেকে এক দম্পতিকে তুলে নিয়ে যায় চার দুষ্কৃতী। তাদেরকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে মহিলাকে ধর্ষণ করে অভিযুক্তরা। শুধু তাই নয়, নির্যাতিতা মহিলার গয়নাও লুঠ করে দুষ্কৃতীরা। এই ঘটনার পর থেকে অভিযুক্তদের খুঁজছিল পুলিশ। এই চার জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগও ছিল বলে জানিয়েছে পুলিশ।।

অভিযুক্তদের দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে তামিলনাড়ু পুলিশ খবর পায়, পোনমালাই এলাকার কাছে চার অভিযুক্ত আত্মগোপন করে আছে। এরপরই সেখানে হানা দেয় পুলিশের একটি দল। তারা ঘিরে ফেলে অভিযুক্তদের। এরপর পালানোর উপায় না দেখে অভিযুক্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের তরফেও পালটা গুলি চালানো হয়। এই মুখোমুখি সংঘর্ষে গুলিবিদ্ধ হয় দুজন অভিযুক্ত। একজনের পা ভেঙে যায়। চার জনকে গ্রেফতার করে আহত তিনজনকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশের এনকাউন্টারের কথা উঠেছে। উঠে এসেছে ২০১৯ সালে হায়দরাবাদের এনকাউন্টারের প্রসঙ্গ। সেবার এক তরুণী চিকিৎসককে গণধর্ষণ করে খুনের পর পুড়িয়ে মারার অভিযোগ সামনে আসে। সেই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। কথা উঠেছিল, ৪ অভিযুক্তকে ‘এনকাউন্টারে’ মেরেছে হায়দরাবাদ পুলিশ। এই ঘটনার বিরুদ্দে সোচ্চার হয়েছিল মানবাধিকার সংগঠনগুলি।

Post Views: 109

Continue Reading

Previous: কেন্দ্রীয় সরকারের আমলা এবং মা ও বোন-সহ একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার
Next: কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরিকে হুমকি কাণ্ডে এক যুবককে গ্রেফতার পুলিশের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.