Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তামিলনাড়ুতে কংগ্রেসকে নিয়ে সরকার গড়বেন বিজয়?

তামিলনাড়ুতে কংগ্রেসকে নিয়ে সরকার গড়বেন বিজয়?

Online Desk মে 4, 2026
vijay-2.jpg

ওঙ্কার ডেস্ক: তামিলনাড়ুতে জয়ের বিশাল সংখ্যক আসনে জয়ের পথে সুপারস্টার থলপতি বিজয়। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের দল টিভিকে ১১১ আসনে এগিয়ে রয়েছে। সোমবার প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসতে জল্পনা তৈরি হয়েছে কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গড়তে পারেন বিজয়। প্রসঙ্গত, তামিলনাড়ুতে সরকার গড়তে প্রয়োজন ১১৮ আসন। ১১১ আসন টিভিকে পেলে আর দরকার মাত্র সাত আসন।

সূত্রের খবর, নির্বাচনী ফলাফলের প্রবণতা প্রকাশ্যে আসতে টিভিকে সুপ্রিমোর সঙ্গে কথা বলা শুরু করেছেন হাত শিবিরের নেতারা। কংগ্রেসের বর্তমান জোটসঙ্গী ডিএমকে নিয়ে অসন্তুষ্ট হাত শিবির। ডিএমকে এর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝে বিজয়ের সঙ্গে আলাপ জারি রেখেছিল কংগ্রেস। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে বিজয়ের সম্পর্কও বেশ ভাল বলেই রাজনৈতিক মহলে পরিচিত। তাই বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের একাংশ থলপতি বিজয়ের টিভিকের সঙ্গে জোট করে লড়তে চাইছিলেন। কিন্তু কি হয় সে বিষয়ে অনিশ্চিত থাকায় সে পথে হাঁটেননি কংগ্রেস নেতারা।

বুথ ফেরত সমীক্ষায় বিজয় প্রায় ১০০ আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। নির্বাচনের ফলপ্রকাশের দিন তাই বিজয়ের কাছাকাছি পৌঁছতে চাইছে কংগ্রেস। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিজয়কে সমর্থন করলে সরকারে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন হাত শিবিরের নেতারা। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, তামিলনাড়ুতে দ্রুত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে কংগ্রেসকে। বিজয়কে প্রশংসাও করেন তিনি। থলপতি বিজয় এগিয়ে থাকার পর একাধিক কংগ্রেস নেতা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

Post Views: 102

Continue Reading

Previous: শাখাওয়াত মেমোরিয়ালে মুখোমুখি মমতা শুভেন্দু! গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হল অভিষেককে
Next: প্রত্যাবর্তন নয়, গেরুয়ায় পরিবর্তন বাংলার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.