Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৪ ঘন্টা পরেই অবসর ভেঙে ফের মাঠে তামিম

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৪ ঘন্টা পরেই অবসর ভেঙে ফের মাঠে তামিম

Online Desk জুলাই 7, 2023
1000266684.jpg

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ। ফলস্বরূপ অবসর নেওয়ার ২৪ ঘন্টার পরেই অবসর ভেঙে ফেরার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।তবে আপাতত মাস দেড়েক তিনি বিশ্রামে থাকবেন।আফগানিস্তান সিরিজে ক্যাপ্টেন্সি করবেন লিটন দাস শুক্রবার শেখ হাসিনার বাড়ি থেকে বেরিয়ে আসার পর তামিম বললেন, ‘আজ দুপুরবেলা প্রধানমন্ত্রী আমাকে তাঁর বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। সেখানে অনেকক্ষণ আমাদের মধ্যে আলোচনা হয়। উনি আমাকে খেলায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন। আর সেকারণেই আমি এই মুহূর্ত থেকে নিজের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছি। আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবথেকে বড় ব্যক্তিকে আমি কখনই না বলতে পারব না।’তবে আমার এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে পাপন ভাই এবং মাশরাফি ভাইয়ের যথেষ্ট বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছিলেন। সঙ্গে ছিলেন পাপন ভাই। আমি যাতে মানসিকভাবে আরও ফ্রি হতে পারি, সেজন্য প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের একটা লম্বা ছুটিও দিয়েছেন।’সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন প্রকাশ্যেই তামিম ইকবালের সমালোচনা করেছিলেন। এমনকী, তিনি তামিমের পেশাদারিত্ব নিয়েও খুল্লামখুল্লা প্রশ্ন তুলেছিলেন। সম্পূর্ণ সুস্থ না হয়েও ম্যাচ খেলার মতো গুরুতর অভিযোগও করেছিলেন তিনি। জল্পনা, এই ঘটনার পরই তামিম অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তবে শেষপর্যন্ত তিনি অবসরের এই সিদ্ধান্ত প্রত্যাহার করলেন।তবে যাই হোক না কেন বিশ্বকাপের আগে সুখের খবর বাংলাদেশ ক্রিকেটে।

Post Views: 84

Continue Reading

Previous: ভোট লুঠ হলে মানুষ চুপ করে থাকবেনা:করিম চৌধুরী
Next: পাথর প্রতিমায় ব্যালট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.