Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চাকরি বাঁচাতে সদ্যোজাতকে জঙ্গলে পাথর চাপা দিয়ে গেল বাবা-মা

চাকরি বাঁচাতে সদ্যোজাতকে জঙ্গলে পাথর চাপা দিয়ে গেল বাবা-মা

Online Desk অক্টোবর 2, 2025
child.jpg

ওঙ্কার ডেস্ক : সরকারি চাকরি বাঁচানোর আশায় নিজেদের চতুর্থ সন্তানকে জঙ্গলে ফেলে দিয়ে গেলেন এক শিক্ষক এবং তাঁর স্ত্রী। তিন দিনের সন্তানকে জঙ্গলে ফেলে পাথর চাপা দিয়ে গিয়েছেন ওই দম্পতি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দোয়ারায়। যদিও শিশুটিকে শেষ পর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, জঙ্গলে শিশুটি রাতভর ঠান্ডা, পোকামাকড়ের কামড় সহ্য করে পাথরের নীচে প্রায় শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিল। তার কান্না শুনে গ্রামবাসীরা জঙ্গলে এসে তাকে উদ্ধার করে। নন্দনওয়াড়ির গ্রামবাসীরা পাথর থেকে তাকে টেনে বের করে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, বাবা, বাবলু ডান্ডোলিয়া, একজন সরকারি শিক্ষক। শিশুটির মায়ের নাম রাজকুমারী ডান্ডোলিয়া। তাদের চতুর্থ সন্তান হওয়ায় শিশুটিকে তারা ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রসঙ্গত, দুই সন্তানের বেশি সন্তান থাকলে মধ্যপ্রদেশে চাকরিতে নিষেধাজ্ঞা রয়েছে। তাই চাকরি বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। ওই দম্পতি গর্ভাবস্থা গোপন রেখেছিলেন, কারণ তাদের ইতিমধ্যেই তিনটি সন্তান ছিল।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত ২৩ সেপ্টেম্বর ভোরে, রাজকুমারী বাড়িতেই সন্তান প্রসব করেন। কয়েক ঘন্টার মধ্যেই শিশুটিকে জঙ্গলে নিয়ে গিয়ে পাথরের নীচে ফেলে আসা হয়। নন্দনওয়াড়ি গ্রামের মানুষজন সকালে মর্নিং ওয়াকের সময় নবজাতকের কান্না শুনতে পান। এক গ্রামবাসী বলেন, ‘আমরা ভেবেছিলাম এটি কোনও প্রাণী। কিন্তু যখন আমরা কাছে গেলাম, তখন আমরা দেখতে পেলাম পাথরের নীচে ছোট ছোট হাত নড়ছে। কোনও বাবামায়েরই এটি করা উচিত নয়।’

ছিন্দওয়ারা জেলা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির পিঁপড়ের কামড় এবং হাইপোথার্মিয়ার লক্ষণ রয়েছে। তবে নবজাতকটি এখন নিরাপদ এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৯৩ এর অধীনে মামলা দায়ের করেছে।

Post Views: 80

Continue Reading

Previous: বিসর্জনের আয়োজনে তৎপর বালুরঘাট পুরসভা, সাবেক রীতির সঙ্গে রয়েছে হাইড্রোলিক পদ্ধতি
Next: ‘আই লাভ মহম্মদ’ স্লোগান বিতর্ক: উত্তরপ্রদেশের বরেলিতে ৪৮ ঘন্টার জন্য বন্ধ করা হল ইন্টারনেট

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.