Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে ইস্তেহার প্রকাশ ইন্ডিয়া জোটের, প্রত্যেক পরিবারের এক জনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি

বিহারে ইস্তেহার প্রকাশ ইন্ডিয়া জোটের, প্রত্যেক পরিবারের এক জনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি

Online Desk অক্টোবর 28, 2025
india-bloc.jpg

ওঙ্কার ডেস্ক: বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের তরফে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তেজস্বী যাদবের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। এবার ইস্তেহার প্রকাশ করল বিজেপি বিরোধী এই জোট। মঙ্গলবার তেজস্বী যাদব এবং কংগ্রেস নেতা পবন খেরা-সহ ইন্ডিয়া জোটের নেতারা ইস্তেহার প্রকাশ করেন। ইস্তেহারে সে রাজ্যের সকল পরিবারের এক জনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইস্তেহারে বলা হয়েছে, ২০ দিনের মধ্যে প্রতিটি পরিবারের এক জন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। পাশাপাশি জীবিকা দিদিদেরকে সরকারি কর্মচারী হিসেবে স্থায়ী মর্যাদা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইস্তেহারের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে চুক্তিভিত্তিক সমস্ত কর্মীকে স্থায়ী করার প্রতিশ্রুতি। সেই সঙ্গে পুরাতন পেনশন প্রকল্প ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে। এদিন ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কংগ্রেস নেতা তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, মহাগঠবন্ধনই প্রথম তাঁদের মুখ্যমন্ত্রী পদের মুখ ঘোষণা করেছে এবং প্রথমেই তাঁরা ইস্তেহারও প্রকাশ করেছে। তিনি বলেন, ‘এটা বুঝিয়ে দেয় কারা বিহারের বিষয়ে সিরিয়াস। আমরা প্রথম দিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিহারের জন্য কী করব। আমাদের বিহারকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আজ একটি অত্যন্ত শুভ দিন কারণ বিহার রাজ্য এই ‘প্রাণপত্র’র জন্য অপেক্ষা করছিল।’

বিকাশশীল ইনসান পার্টির প্রধান এবং মহাজোটের উপ-মুখ্যমন্ত্রীর মুখ, মুকেশ সাহানি বলেন, ‘আজ আমরা একটি নতুন বিহারের জন্য সংকল্প পত্র প্রকাশ করেছি…আগামী ৩০ থেকে ৩৫ বছর ধরে, আমরা বিহারের জনগণের সেবার জন্য কাজ করব। আমরা জনগণের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করব। আমরা জনসাধারণের কাছে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি রাখব।’

Post Views: 131

Continue Reading

Previous: তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট পদে লড়তে চান ট্রাম্প!
Next: ব্যাঙ্কের অত্যাধুনিক ক্লিয়ারিং সিস্টেম কি গ্রাহকের সুবিধা দিচ্ছে ?

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.