Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট পদে লড়তে চান ট্রাম্প!

তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট পদে লড়তে চান ট্রাম্প!

Online Desk অক্টোবর 28, 2025
trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসে দায়িত্ব সামলাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিক ‘বিতর্কিত’ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই আবহে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজে লড়াই করার সম্ভাবনা খুলে রাখলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০২৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। সেই ভোটে অংশ নিতে পারেন ট্রাম্প।

সম্প্রতি হোয়াইট হাউসের প্রাক্তন কৌশলবিদ স্টিভ ব্যানন দাবি করেছেন, অসাংবিধানিক ভাবে ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান। এই বিষয়ে প্রশ্নের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমি এটি করতে চাই। আমার কাছে এখনও পর্যন্ত সেরা সংখ্যা রয়েছে।’ তবে, সেই সঙ্গে তিনি যোগ করেন আবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা সত্যিই তিনি ভাবেননি। তাঁর মেয়াদের পর রিপাবলিকান পার্টির নেতৃত্ব কারা দেবেন সেই সম্ভাব্য নেতাদের কথা উল্লেখ করেছেন ট্রাম্প। ডোনাল্ড বলেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ‘আমাদের সত্যিই কয়েক জন ভাল মানুষ আছেন।’ রুবিওর দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আমাদের দুর্দান্ত মানুষ আছেন — আমার এতে জড়ানোর দরকার নেই। তাদের মধ্যে একজন এখানেই দাঁড়িয়ে আছেন।’

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও প্রশংসা করেন ট্রাম্প, তিনি বলেন, ‘অবশ্যই, জেডি দুর্দান্ত ভাইস প্রেসিডেন্ট। আমি নিশ্চিত নই যে কেউ এই দুজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।’ রিপোর্ট অনুসারে, ব্যানন সম্প্রতি তাঁর পডকাস্টে দাবি করেছেন, ট্রাম্পের তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার ‘পরিকল্পনা রয়েছে’। তবে, মার্কিন সংবিধান এক জন প্রেসিডেন্টকে দুই বার পদে বসার সুযোগ দেয়।

Post Views: 321

Continue Reading

Previous: উত্তম-সুচিত্রা অভিনীত ‘সপ্তপদী’ দিয়ে শুরু চলচ্চিত্র উৎসব, ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়েছে একাধিক ছবি
Next: বিহারে ইস্তেহার প্রকাশ ইন্ডিয়া জোটের, প্রত্যেক পরিবারের এক জনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.