Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তেলেঙ্গানার জঙ্গলে এনকাউন্টার ‘গ্রে-হাউন্ড’ বাহিনীর – খতম এক শীর্ষ নেতা সহ ৬ জন মাওবাদী

তেলেঙ্গানার জঙ্গলে এনকাউন্টার ‘গ্রে-হাউন্ড’ বাহিনীর – খতম এক শীর্ষ নেতা সহ ৬ জন মাওবাদী

Online Desk ডিসেম্বর 1, 2024
20241201_155830.jpg

ওঙ্কার ডেস্ক:তেলেঙ্গানার মুলুগু জেলায় নিরাপত্তাবাহিনীর মাওবাদী দমনকারী শাখা ‘গ্রে-হাউন্ড’ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন শীর্ষ মাও নেতা বদ্রু ওরফে পাপান্না সহ আরো ৬ মাওবাদী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে বদ্রু ছাড়াও রয়েছে এগোলাপু মাল্লাইয়া, মুস্সাকি দেবল, মুস্সাকি যমুনা, জয় সিংহ, কিশোর এবং কামেশ। বদ্রু ওরফে পাপান্না ছিল সিপিআই (মাওবাদী) দলের তেলঙ্গানা রাজ্য কমিটির সদস্য এবং ইয়াল্লান্দু-নারসামপেট এলাকা কমিটির কমান্ডার। গত বৃহস্পতিবার মুলুগু জেলার দুজনকে হত্যার অভিযোগ উঠেছিল মাওবাদীদের বিরুদ্ধে, যাদের মধ্যে একজন ছিল পেরুরু গ্রাম পঞ্চায়েতের প্রধান। মাওবাদীদের তরফে জানানো হয়েছে এই দুজন পুলিশের খবরি হিসেবে কাজ করত। এই ঘটনার প্রতিবাদেই মিছিল করেন এলাকার জনজাতির মানুষেরা, তারপরই সক্রিয় হয়ে ওঠে তেলেঙ্গানা ও ছত্তিসগড় পুলিশের যৌথবাহিনী এবং তেলেঙ্গানা পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী ‘গ্রে-হাউন্ড’ বাহিনী। রবিবার সকাল ৫ টা থেকে তল্লাশি অভিযান চালায় পুলিশ বাহিনী এবং পুলিশকে দেখেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা জবাবে পুলিশ গুলি চালালে নিহত হয় সাত মাওবাদী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একে-৪৭, জি৩, ইনসাস রাইফেল। প্রসঙ্গত, মাওবাদকে দেশ থেকে পুরোপুরি নির্মূল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মোদী সরকার এবং কিছুদিন আগেই এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন ‘‘আমি বিশ্বাস করি, লড়াই এখন শেষ পর্যায়ে। চূড়ান্ত হামলার সময় এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব’’। এ যে নিছকই মুখের কথা নয় তা কার্যত স্পষ্টই সাম্প্রতিক পরিসংখ্যান দ্বারা।

Post Views: 93

Continue Reading

Previous: ডলারের বদলে অন্য মুদ্রা ব্যবহার করলে দিতে হবে শুল্ক, হুঁশিয়ারি ট্রাম্পের
Next: চোপড়াতে ট্যাপ কেলেঙ্কারি পর সিআইডির তালিকায় স্কলারশিপ প্রতারণা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.