Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দু’দল আইনজীবীর মধ্যে বচসা, দিল্লির তিস হাজারি কোর্ট চত্বরে চলল গুলি !

দু’দল আইনজীবীর মধ্যে বচসা, দিল্লির তিস হাজারি কোর্ট চত্বরে চলল গুলি !

Online Desk জুলাই 5, 2023
Delhi-Firing.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ আইনজীবীদের মধ্যে বচসার জেরে বুধবার ভরদুপুরে গুলি চলল দিল্লির তিস হাজারি কোর্ট চত্বরে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও আদালত চত্বরে গুলি চলায় আতঙ্কিত বিচারক থেকে বিচারপ্রার্থী সাধারন মানুষ। দিল্লির সবজি মাণ্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লির বার কাউন্সিলের চেয়ারম্যান কেকে মানান। সাংবাদিকদের সামনে তিনি বলেন কোনও আইনজীবীই আদালত চত্বরে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন না। এই ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।
প্রসঙ্গত প্রত্যক্ষদর্শী সূত্রে খবর বুধবার দুপুর দেড়টা নাগাদ দু’দল আইনজীবীর মধ্যে প্রথমে বচসা বাধে। তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষের আইনজীবীরাই। তখনই কালো কোট পরা এক ব্যক্তি রিভলবার বের করে শূন্যে গুলি ছোড়েন। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে সেই গুলি চালনার দৃশ্য। যদিও ওঙ্কার বাংলা সেই ভিডিও ক্লিপিংসের সত্যতা যাচাই করেনি। ঘটনায় কেউ হতাহত না হলেও গুলি চালনার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে আদালত চত্বরে। পুলিশ সূত্রের খবর গাড়ি পার্কিং নিয়েই দুই আইনজীবীর মধ্যে বচসা বাধে, ক্রমশ তাতে জড়িয়ে পড়েন অন্যান্য আইনজীবী ও আদালত কর্মীরাও। দিল্লি পুলিশের মুখপাত্র জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 100

Continue Reading

Previous: সায়নীকে ছেড়ে দেওয়া উচিত হয়নি :শুভেন্দু
Next: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, বঙ্গে ৫দিন বন্ধ মদের দোকান এবং পানশালা

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.