Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের ধর্নামঞ্চে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখে “গদ্দার” স্লোগান

তৃণমূলের ধর্নামঞ্চে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখে “গদ্দার” স্লোগান

Online Desk ফেব্রুয়ারি 11, 2024
RAJIB.png

তামসী রায় প্রধান, কলকাতাঃ তৃণমূলের ধর্নামঞ্চে উঠল স্লোগান। গদ্দার হটাও, বাংলা বাঁচাও। না বিরোধী দলের কোনও নেতার উদ্দেশ্যে নয়। স্লোগান উঠল দলেরই নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। ঘটনায় মঞ্চেই ক্ষোভপ্রকাশ করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সঙ্গে হাওড়া সদর সাংগঠনিক জেলার নেতাদের মঞ্চ তথা ধর্নার চত্বর ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।
সাধারণত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখলে গদ্দার স্লোগান দেন তৃণমূল নেতা থেকে কর্মীরা। কিন্তু রবিবার রেড রোডে তৃণমূলের ধর্না মঞ্চে সেই গদ্দার স্লোগান দেওয়া হল মমতা মন্ত্রী সভার প্রাক্তন সেচ এবং বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। আর এই স্লোগান দিলেন, হাওড়া সদর সাংগঠনিক জেলার নেতাদের এক অংশ।
রবিবার দুপুরে হাওড়া সদর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষের ধর্নামঞ্চে অবস্থান চলছিল। ধর্না মঞ্চে আসেন রাজীব। সে সময় ধর্না মঞ্চের নীচে থেকেই স্লোগান ওঠে, “গদ্দার হঠাও বাংলা বাঁচাও”। সময়ের সঙ্গে রাজীবকে উদ্দেশ্য করে সেই স্লোগান চলতে থাকে। নীচ থেকে প্রশ্ন ওঠে,কেন রাজীব এখানে এসেছেন? বাড়তে থাকে স্লোগানের তীব্রতা। বিষয়টি নজরে আসে মঞ্চের একেবারে শেষের দিকে বসে থাকা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর।

নিজেই মাইক্রোফোন হাতে তুলে নেন রাজ্য সভাপতি, তিনি বলেন, ‘‘আপনারা যাঁরা দাদাদের হাত ধরে এসেছেন, তাঁরা দাদাদের হাত ধরে বেরিয়ে যান। আপনাদের এই ধর্না মঞ্চে অংশগ্রহণ করতে হবে না। আপনাদের ছাড়া যে ভাবে এতদিন ধর্না মঞ্চের কর্মসূচি হয়েছে, সে ভাবেই কর্মসূচি চলবে।

Post Views: 85

Continue Reading

Previous: বিপুল পরিমাণ বিস্ফোরকসহ বহরমপুর থেকে গ্রেপ্তার ১
Next: ফেরি ঘাট বন্ধ করে মীনাক্ষীদের ,সন্দেশখালি যাওয়া আটকালো পুলিশ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.