Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলার সবুজ সুনামি,৬ টি কেন্দ্রেই জয় পেল তৃণমূল

বাংলার সবুজ সুনামি,৬ টি কেন্দ্রেই জয় পেল তৃণমূল

Online Desk নভেম্বর 23, 2024
20241123_175839-1.jpg

ওঙ্কার ডেস্ক:বাংলার উপনির্বাচনে সবুজ সুনামি রাজ্য জুড়ে।ছয়টি কেন্দ্রেই জয় পেলো তৃনমূল কংগ্রেস।আর জি কর কাণ্ডের পর এই জয় কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।আর জি কর কাণ্ডের পর স্পষ্টতই চাপে ছিল শাসক দল। রাজনৈতিক বিশ্লেষকরা দুশ্চিন্তা প্রকাশ করতেও কসুর করেননি, আরজি কর আবহে ৬ আসনের উপনির্বাচনের দিকে নজর ছিল সবার। কেউ কেউ বলেছিলেন , এই ছয় আসনের ভোট আদতে ২৬-এর ভোটের ‘ট্রেলার’। কিন্তু ২৩ নভেম্বর গণনা শুরুর কয়েকঘণ্টা পর থেকে মানুষের রায় স্পষ্ট হয়ে যায়। সকাল সাড়ে ১১টা নাগাদ নৈহাটির তৃনমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। ৬ আসনের বিধানসভা উপনির্বাচনে নজর ছিল নৈহাটির দিকে। এখানে জয়ী হয়েছেন শাসক দলের প্রার্থী সনৎ দে।
মাদারিহাটে জিতলেন জয়প্রকাশ টোপ্পো, সিতাইয়েও জিতে গেলেন সঙ্গীতা রায় । আলিপুর দুয়ারের মাদারিহাট গেরুয়া শিবিরের শক্ত মাটি বলে পরিচিত হলেও , এই উপনির্বাচন সেই ধারণাও ভেঙে দিলো। মাদারিহাটে প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়প্রকাশ জিতেছেন ৩০, ৩০৯ ভোটে।
অপরদিকে হাড়োয়াতে জয়ী হাজি নুরুলের পুত্র শেখ রবিকূল ইসলাম। মেদিনীপুরে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। লক্ষাধিক ভোট পেয়ছেন তিনি, প্রায় ৩৩ হাজার ভোটে জয়ী হয়েছেন। তালড্যাংরাতেও জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিং বাবু । জয়ের পর তৃনমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন ,এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের জয়।মানুষ তৃনমূল কংগ্রেসের সঙ্গে আছেন।অপরদিকে তৃনমূলের এই জয় কে গুরুত্ব দিতে চাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি বলেন এই রাজ্যে ভোটের পরিবেশ নেই।তবে ২০২৬ এ বিজেপি ক্ষমতায় আসবে।
তৃনমূলের এই বিপুল মার্জিনে জয়ের পর, মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়েছেন খোদ দলনেত্রী মমতা ব্যানার্জি এবং
এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

Post Views: 78

Continue Reading

Previous: সাইবার প্রতারণা রোধে বড় সাফল্য নাগের বাজার পুলিশের
Next: মাদারিহাটে প্রথম ফুটল ঘাসফুল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.