Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • শাসক শিবিরে টানাপোড়েনের ছবি টালিগঞ্জপাড়ায়

শাসক শিবিরে টানাপোড়েনের ছবি টালিগঞ্জপাড়ায়

Online Desk জুলাই 29, 2024
pro.png

সুমিত চৌধুরী: টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে যে দ্বন্দ্ব টালিগঞ্জকে অস্থিরতার মধ্যে নিয়ে এসেছে তার পিছনে গভীর রাজনৈতিক চোরা স্রোত রয়েছে। শুধুমাত্র একজন পরিচালককে বয়কট করা বা না করাটা এখন গৌণ ইস্যু। ঘটনা প্রবাহ যা দাঁড়াচ্ছে তাতে মনে হচ্ছে শাসকদলের দুটি বিরোধী শিবির প্রবল কলহে লিপ্ত হয়ে পড়েছে।
টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশনের নেতৃত্বে পরিচিতভাবেই স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসরা রয়েছেন। তৃণমূলের নেতা এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসই এক্ষেত্রে বেশি চর্চিত।
কিন্তু উল্টো দিকে শিবিরের যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও সকলে তৃণমূলের একেবারে প্রথম সারির মুখ। টালিগঞ্জপাড়ায় এই মুহূর্তে গুঞ্জন কার্যত রাজ চক্রবর্তী, পরমব্রতরা টালিগঞ্জপাড়ায় স্বরূপ বিশ্বাসের একচেটিয়া আধিপত্য আর মেনে নিতে রাজি নন। তারই পরিণতিতে এই বিরোধ। রাহুল সেখানে একটা ইস্যু অবশ্যই। কিন্তু ঘটনার ব্যাপকতা রাহুলকে ছাড়িয়ে।
টালিগঞ্জপাড়ায় পরিচালকদের সঙ্গে এই বিরোধ কার্যত নজির বিহীন। প্রযোজকদের সঙ্গে টেকনিশিয়ান দের বিরোধ বাম আমলেও হয়েছে। দু একদিনের গন্ডগোলের পর সেটা মিটেও গেছে। কিন্তু এবার প্রভাবশালী পরিচালকরা টেকনিশিয়ানদের সঙ্গে মুখোমুখি টক্কর নিচ্ছেন। কার্যত এটা স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসদের সামনে খোলা চ্যালেঞ্জ। পেছনে রাজনৈতিক জোরালো মদত না থাকলে অরূপ বিশ্বাসের সামনে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া সম্ভব নয়।
টালিগঞ্জপাড়ায় আর্থিক বিনিয়োগের অবস্থা খুব একটা বিরাট কিছু ভালো নয়। ইন্ডাস্ট্রির চেহারা দ্রুত বদলাচ্ছে। সে ক্ষেত্রে টেকনিশিয়ান পরিচালক বিরোধ সামগ্রিকভাবে জটিলতা বাড়াবে।
আমার নিজের ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হস্তক্ষেপ না করলে এই বিরোধ চট করে মিটবে না। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আপাতত শান্তি কল্যাণ হতে পারে কিন্তু যেভাবে টালিগঞ্জ পাড়া আড়াআড়ি বিভক্ত হচ্ছে, শাসকদলের দুটি শিবিরকে ধরে তাতে ফাটলটা চওড়া।

Post Views: 98

Continue Reading

Previous: শেষ চারে শুটিংয়ে গিয়ে হতাশ করলেন অর্জুন বাবুতা
Next: ক্যানিংয়ে তরুণীকে বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.