Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অমৃতসরে বিষ মদ খেয়ে ১৪ জনের মৃত্যু

অমৃতসরে বিষ মদ খেয়ে ১৪ জনের মৃত্যু

Online Desk মে 13, 2025
20250513_103419.jpg

ওঙ্কার ডেস্ক: বিষ মদ কাণ্ডের ছায়া এবার পঞ্জাবের অমৃতসরে। বিষাক্ত মদ খেয়ে কম করে ১৪ জনের মৃত্যুর অভিযোগ উঠল অমৃতসরের পাঁচটি গ্রামে। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশের তরফে জানানো হয়েছে, বিষ মদ কাণ্ডে অসুস্থতার কারণে ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষাক্ত মদ খাওয়ার কারণে পাঁচ গ্রামের ১৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে নিহতরা ভাঙ্গালি, পাতালপুরী, মারারি কালান, থেরওয়াল এবং তালওয়ান্দি ঘুমান – গ্রামের বাসিন্দা।

অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সাহনি ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি জানান, পরিস্থিতি পর্যালোচনা করতে সিনিয়র পুলিশ সুপার মনিন্দর সিং ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন প্রধান অভিযুক্ত প্রভজিৎ সিং এবং কুলবীর সিং, সাহেব সিং, গুরজন্ত সিং এবং নিন্দর কৌর। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং আবগারি আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

মনিন্দর সিং সংবাদ সংস্থাকে বলেন, ‘গত রাত ৯:৩০ নাগাদ আমরা খবর পাই যে ভেজাল মদ পান করার পর মানুষ মারা যেতে শুরু করেছে। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি এবং চারজনকে আটক করেছি।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রধান সরবরাহকারী পরবজিৎ সিংকে গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে সাহেব সিং সম্পর্কে জানতে পেরেছি। ঘটনার তদন্ত করছি। পঞ্জাব সরকারের তরফে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে ভেজাল মদ সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।’

Post Views: 65

Continue Reading

Previous: মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় ২ ভারতীয় ছাত্র নিহত
Next: মঙ্গলবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দঃবঙ্গের একাধিক জেলায়, অন্যদিকে কয়েক তাপপ্রবাহের সতর্কতা

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.