Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডে দুই মালগাড়ির সংঘর্ষ, মৃত্যু দু’জনের, আহত চার

ঝাড়খণ্ডে দুই মালগাড়ির সংঘর্ষ, মৃত্যু দু’জনের, আহত চার

Online Desk এপ্রিল 1, 2025
20250401_111439.jpg

ওঙ্কার ডেস্ক: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। দুই মালগাড়ির সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার বারহাইটে এই দুর্ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে এসে আরেকটি মালগাড়ি ধাক্কা মারে বলে জানা গিয়েছে। দু’জন নিহত হওয়ার পাশাপাশি গুরুতর ভাবে জখম হয়েছেন ৪ জন।

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে বারহাইটে লাইনে দাঁড়িয়েছিল একটি খালি মালগাড়ি। ফরাক্কা থেকে লালমাটিয়ার উদ্দেশে যাওয়া কয়লাবোঝাই একটি মালগাড়ি ভোর ৪টে নাগাদ সেই লাইন ধরেই ছুটে আসে। দাঁড়িয়ে থাকা মালগাড়িতে সজোরে এসে ধাক্কা মারে সেটি। ধাক্কার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় দুটি মালগাড়ি। সংঘর্ষের ফলে লাইন থেকে দূরে ছিটকে গিয়ে পড়ে। দুটি গাড়ির ভাঙা অংশে আগুন ধরে যায়।

দুর্ঘটনার ফলে দু’টি মালগাড়ির চালকের মৃত্যু হয়েছে। এক জনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও, আর এক জনের দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। যারা আহত হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন রেলকর্মী এবং সিআইএসএফ জওয়ান। এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। রেলের উচ্চ পদস্থ আধিকারিকেরাও পৌঁছন ঘটনাস্থলে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, রেলের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য রবিবার ওড়িশার কটকে দুর্ঘটনার কবলে পড়ে বেঙ্গালুরু থেকে কামাখ্যার দিকে যাওয়া কামাখ্যা এক্সপ্রেস। কটকের কাছে এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের ১১টি কামরা লাইনচ্যুত হয়ে যাওয়ার সেই ঘটনায় এক জনের মৃত্যু হয়। তার রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় রেল।

Post Views: 67

Continue Reading

Previous: ‘খুব জঘন্য লাগলো, যাত্রা টাইপ’ ‘ডাইনি’ সিরিজকে কটাক্ষ করলেন ‘রোজগেরে গিন্নি’র পরমা
Next: বাজি কারখানায় বিস্ফোরণে মৃত বেড়ে আট, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.