Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দুর্ঘটনার কবলে কামাখ্যা এক্সপ্রেস, লাইনচ্যুত ১১ কামরা

দুর্ঘটনার কবলে কামাখ্যা এক্সপ্রেস, লাইনচ্যুত ১১ কামরা

Online Desk মার্চ 30, 2025
rail-dd.jpg

ওঙ্কার ডেস্ক: দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। এবার বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি কামরা লাইনচ্যুত হল ওড়িশায়। রবিবার ওড়িশার মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলে লাইনচ্যুত হয় ট্রেনটি। রবিবারের এই দুর্ঘটনার ফলে কোনও যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেনি। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে রেল পুলিশ।
রেল সূত্রের খবর, বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যার উদ্দেশে যাচ্ছিল এদিন ট্রেনটি। সেই যাত্রাপথে দুপুর ১২টা নাগাদ ওড়িশার কটকে মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলে বিকট শব্দ শোনা যায়। তার পর বন্ধ হয়ে যায় ট্রেনটি। এমন ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন যাত্রীরা। আতঙ্কে অনেকে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। পরে দেখা যায় ট্রেনটির ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। যদিও দুর্ঘটনার সময় গতি কম থাকায় বড় ধরণের কোনও অঘটন ঘটেনি। দুর্ঘটনার ফলে আপাতত ওই রুটের সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
ইস্ট কোস্ট রেলওয়ের সিপিআরও অশোক কুমার মিশ্র বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। ১২৫৫১ নম্বর কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের কিছু কামরা লাইনচ্যুত হয়েছে। কেউ আহত হয়নি। সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। উদ্ধারকারী ট্রেন, জরুরিকালীন মেডিকেল সরঞ্জাম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সিনিয়র আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছচ্ছেন। ঠিক কী কারণে ট্রেন লাইনচূত হল তা তদন্তের পরে জানা যাবে।’

Post Views: 242

Continue Reading

Previous: ‘দ্য ফ্যামিলি ম্যান-৩’র শুটিং শেষ, সিরিজের দিনক্ষণ প্রকাশ করলেন মনোজ বাজপেয়ী
Next: সকলের কাছে ক্ষমা চেয়ে ২ মাস পর ফের কাজে ফিরলেন রণবীর আলাহাবাদিয়া

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.