Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শুক্রবার থেকে বেড়ে গেল ট্রেনের ভাড়া, কত টাকা বেশি দিতে হবে?

শুক্রবার থেকে বেড়ে গেল ট্রেনের ভাড়া, কত টাকা বেশি দিতে হবে?

Online Desk ডিসেম্বর 26, 2025
train.jpg

ওঙ্কার ডেস্কঃ চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার। ভাল পরিষেবা ও অতিরিক্ত খরচ সামাল দেওয়ার লক্ষ্যে শুক্রবার থেকে ভাড়া বাড়াচ্ছে রেল। মন্ত্রকের বক্তব্য, সাধ্যের মধ্যে ভাড়া রাখার পাশাপাশি পরিষেবা ও পরিচালন ব্যবস্থার টেকসই ভারসাম্য বজায় রাখা প্রয়োজন ছিল, তাই এই সিদ্ধান্ত। শুক্রবার থেকে কার্যকর হচ্ছে এই ভাড়া।
শুধু মাত্র দুরপাল্লার ট্রেনেই ভাড়া বাড়ছে। শহরতলির পরিষেবা এবং সিজন টিকিটের ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না। গুরুত্বপূর্ণ বিষয়, নতুন ভাড়া কার্যকর হবে শুধুমাত্র ২৬ ডিসেম্বর বা তার পরে বুক করা টিকিটে। তার আগে যাঁরা টিকিট কেটেছেন, যাত্রার দিন পরে হলেও তাঁদের কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না।
দ্বিটিয় শ্রেনীর সাধারণ কোচের ক্ষেত্রে ২১৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া অপরিবর্তিত থাকবে। ২১৬ থেকে ৭৫০ কিলোমিটার পর্যন্ত ৫ টাকা বেড়েছে। ৭৫১ থেকে ১,২৫০ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা, ১,২৫১ থেকে ১,৭৫০ কিলোমিটার পর্যন্ত ১৫ টাকা, ১,৭৫১ থেকে ২,২৫০ কিলোমিটার পর্যন্ত ২০ টাকা বাড়বে।
স্লিপার ক্লাস সাধারণ এবং ফার্স্ট ক্লাস সাধারণ কোচে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে নন-এসি এবং এসি—দুই ধরনের কোচেই প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বেড়েছে। রেলের হিসেব বলছে, নন-এসি মেল বা এক্সপ্রেস ট্রেনে ৫০০ কিলোমিটার যাত্রা করলে যাত্রীদের গুনতে হবে প্রায় ১০ টাকা বেশি।
কোন কোন ট্রেনে লাগু হচ্ছে নতুন ভাড়া? রেল সুত্রে খবর, এই নতুন ভাড়া কাঠামো লাগু হবে দেশের প্রায় সব প্রধান দূরপাল্লার ট্রেনে। তালিকায় রয়েছে তেজস রাজধানী, রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, হামসফর, অমৃত ভারত,গরিব রথ, জন শতাব্দীতে। খুব অল্প পরিমানে টাকা বাড়লেও দূরপাল্লার যাত্রীদের একাংশ বলছেন, টিকিটের অঙ্কটা ছোট হলেও নিয়মিত যাতায়াতে বাড়তি টাকার ভার টের পাওয়া যাবে।

Post Views: 160

Continue Reading

Previous: বিবাহিত মহিলাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি করে খুন
Next: উপেন্দ্র মাস্টারকে চিরতরে হারাল জঙ্গলমহল, প্রয়াত প্রাক্তন বাম মন্ত্রী উপেন্দ্র কিস্কু

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.