Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ত্রিপুরায় ধনপুর ও বক্সনগরে মহরণ, ভোট হচ্ছে একের বিরুদ্ধে এক

ত্রিপুরায় ধনপুর ও বক্সনগরে মহরণ, ভোট হচ্ছে একের বিরুদ্ধে এক

Online Desk সেপ্টেম্বর 5, 2023
0.png

শুভম ধর, ত্রিপুরাঃ ধনপুর ও বক্সনগর কেন্দ্রে চলছে ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দুই কেন্দ্রে উপনির্বাচনে ভোটার ৯৩৪৯৫ জন, ৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। বক্সনগর কেন্দ্রে ৪ জন এবং ধনপুর কেন্দ্রে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মূলত, প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিজেপি এবং সিপিআইএম। কারণ, কংগ্রেস উপনির্বাচনে সিপিএম-কে সমর্থন করেছে এবং তিপরা মথা নির্বাচনী লড়াই থেকে নিজেদের সরিয়ে রেখে বিবেক ভোটের ডাক দিয়েছে। ফলে, দুই কেন্দ্রেই বিজেপি এবং সিপিআইএমের মধ্যে লড়াই হচ্ছে একের সঙ্গে এক।

বক্সনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী তফজ্জল হুসেন এবং সিপিআইএম প্রার্থী মিজান হুসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ এবং সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বক্সনগর কেন্দ্রে মোট ভোটার ৪৩১৪৯ জন। তাঁদের মধ্যে ২২২০৯ জন পুরুষ এবং ২০২৪০ জন মহিলা ভোটার রয়েছেন। ধনপুর কেন্দ্রে মোট ভোটার ৫০৩৪৬ জন। তাঁদের মধ্যে ২৬০৬৪ জন পুরুষ এবং ২৪২৮২ জন মহিলা ভোটার রয়েছেন। দুই কেন্দ্রে মোট ভোট গ্রহণ কেন্দ্র ১১০টি। তার মধ্যে বক্সনগর কেন্দ্রে ৫৯টি এবং ধনপুর কেন্দ্রে ৫১টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে।
বক্সনগর কেন্দ্রে ১৯টি ভোট গ্রহণ স্পর্শকাতর বলে চিহ্নিত হয়েছে। ধনপুর কেন্দ্রে ২টি অতি স্পর্শকাতর, ১৫টি স্পর্শকাতর এবং ৩৪টি সাধারণ শ্রেণীর ভোট গ্রহণ কেন্দ্র বলে চিহ্নিত হয়েছে। উপনির্বাচনে ৭৬২ জন ভোট কর্মী নিয়োজিত আছেন।
উপনির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ২৫০০ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও টিএসআর জওয়ান মোতায়েন রয়েছেন। এর বাইরে ত্রিপুরা পুলিশও নিরাপত্তা সামলাচ্ছেন। কমিশনের সূত্রে খবর, দুই কেন্দ্রে দুইটি করে মডেল বুথ, সম্পূর্ণ মহিলা পরিচালিত এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে।

Post Views: 82

Continue Reading

Previous: ভাঙ্গড়ের কাশীপুরে ফের ১৪৪ ধারা
Next: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের ২৪ ঘণ্টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ হাইকোর্টের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.