Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারত আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত, মোদীর সঙ্গে কথা বলে ঘোষণা ট্রাম্পের

ভারত আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত, মোদীর সঙ্গে কথা বলে ঘোষণা ট্রাম্পের

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
modi-trump-22.jpg

ওঙ্কার ডেস্কঃ ভারত আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত। নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পরেই সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির কথা ঘোষণা করেছেন। ভারতীয় পণ্য শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে রাশিয়ার থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যের উপর চাপানো ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কোনও ঘোষণা করেননি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর প্রধানমন্ত্রী মোদী বাণিজ্যচুক্তি প্রসঙ্গে এক্স পোস্টে লিখেছেন, ‘‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে জেনেও আনন্দিত।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর, জরিমানার ২৫ শতাংশ‌ও প্রত্যাহার করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-ও তেমন‌ই ইঙ্গিত‌ দিয়েছেন। মকুবের প্রসঙ্গ এড়িয়ে তাঁর মন্তব্য, “ভারতকে মোট ১৮ শতাংশ শুল্ক দিতে হবে।” সুতরাং পাকিস্তান, চিন এবং বাংলাদেশ-এর থেকেও কম হবে ভারতের শুল্ক।
ট্রাম্পের দাবি, প্রধানমন্ত্রী মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং তার পরিবর্তে আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে তেল কিনতে সম্মত হয়েছেন বলেও সমাজমাধ্যমে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী মোদী বাণিজ্যচুক্তি প্রসঙ্গে এক্স পোস্টে লিখেছেন, ‘‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতে তৈরি পণ্যের উপর এখন শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে জেনে আনন্দিত। এই দারুণ ঘোষণার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ। যখন দু’টি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন তাতে আমজনতা উপকৃত হয়।”

Post Views: 95

Continue Reading

Previous: দিল্লি পুলিশের দাদাগিরি, রাজধানীতে বঙ্গভবন পাহারায় পুলিশের বিশেষ দল পাঠাল নবান্ন
Next: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির পর শেয়ার মার্কেটে জোরালো উত্থান; শক্তিশালী হচ্ছে রুপির মান

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.