Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মেলেনি নোবেল, তাই শান্তি নিয়ে চিন্তিত নন, গ্রিনল্যান্ড দখলের দাবির কারণ ব্যাখ্যা করলেন ট্রাম্প

মেলেনি নোবেল, তাই শান্তি নিয়ে চিন্তিত নন, গ্রিনল্যান্ড দখলের দাবির কারণ ব্যাখ্যা করলেন ট্রাম্প

Online Desk জানুয়ারি 20, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্কঃ বিগত কিছুদিন ধরে একাধিকবার গ্রিনল্যান্ড দখলের দাবি করেছেন ট্রাম্প। চুক্তির মাধ্যমে না হলে বলপ্রয়োগ করেই দখল নেওয়ার কথা বলেছেন। মার্কিন প্রশাসনের দাবি, চিন এবং রাশিয়ার আগ্রাসন থেকে আমেরিকাকে রক্ষা করতে গ্রিনল্যান্ড দখল নেওয়া প্রয়োজন। তবে আদৌ কি ট্রাম্পের এটাই উদ্দেশ্য! মার্কিন প্রেসিডেন্ট নিজেই এবার তাঁর ব্যাখ্যা দিয়েছেন।
নরওয়ের প্রধানমন্ত্রী ইয়ুনাস গর স্টুরকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘‘আটটি যুদ্ধ থামানোর পরেও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি। তাই আমি এখন শান্তির কথা ভাবা বাধ্যবাধকতা বলে মনে করি না। আমি এখন দেখি আমেরিকার জন্য কী ভাল, আর কী খারাপ।’’ আটেঘাটে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, নোবেল না মেলার কারণেই শান্তির পথ থেকে সরে এসে গ্রিনল্যান্ড দখলের দাবি অব্যাহত রেখেছেন ট্রাম্প।
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার অনেক আগে থেকেই ট্রাম্প দাবি করছিলেন, এই পুরস্কার তাঁর প্রাপ্য। আট মাসে আটটি যুদ্ধ তিনি থামিয়েছেন। সেই কৃতিত্বের জন্যই নোবেল শান্তি পুরস্কার তাঁর প্রাপ্য। কিন্তু শেষ পর্যন্ত নোবেল পাননি ট্রাম্প। জয়ী হিসাবে মাচাদোর নাম ঘোষণা করা হয়। যদিও দিন কয় আগে মাচাদো নোবেল পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন।
নরওয়ের প্রধানমন্ত্রী দাবি করেছেন, নোবেল পুরস্কার কাকে দেওয়া হবে সে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাঁর সরকারের কোনও ভূমিকা নেই। পুরোটাই ঠিক করেন নোবেল কমিটি।
অন্য দিকে, আমেরিকার গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবি সমর্থন না-করায় ইউরোপের আটটি দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, জার্মানি, ফিনল্যান্ড এবং নেদারল্যান্ডস্‌। এই সমস্ত দেশ থেকে যে সব পণ্য আমেরিকায় রফতানি করা হয়, ১ ফেব্রুয়ারি থেকে তার উপর ১০ শতাংশ বাড়তি শুল্ক কার্যকর হবে।

Post Views: 79

Continue Reading

Previous: এসআইআর: দুই সাংসদের পর শুনানির নোটিস কাজল শেখকে
Next: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘ধর্ষণ’, ৭ বছর লন্ডনে গা ঢাকা দিয়ে দেশে ফিরতেই গ্রেফতার কলকাতার যুবক

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.