Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআর: দুই সাংসদের পর শুনানির নোটিস কাজল শেখকে

এসআইআর: দুই সাংসদের পর শুনানির নোটিস কাজল শেখকে

Online Desk জানুয়ারি 20, 2026
kajal-shaikh.jpg

প্রীতম দাস, বীরভূম: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় আগেই দুই সাংসদকে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। এবার এসআইআর শুনানির নোটিস ধরানো হল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। নোটিস হাতে পেয়ে কমিশন ও বিজেপিকে নিশানা করেছেন কাজল। তিনি বলেন, ‘আমি রোহিঙ্গা নই, চোদ্দগুষ্টির নথি নিয়ে যাব৷’

নোটিসে বলা হয়েছে, আগামী ২৮ জানুয়ারি নানুর বিডিও অফিসে তাঁকে হাজিরা দিতে হবে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা দলের জেলা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। নোটিস পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপির বিরুদ্ধে কথা বলি৷ তাই নোটিস দেওয়া হয়েছে। আমি রোহিঙ্গা নই, আমি বাংলাদেশিও নয়৷ চোদ্দগুষ্টির নথি নিয়ে শুনানিতে যাব৷ যা নথি চাইবে সবই আছে৷ তাও বিজেপি’র কাছে মাথা নত করব না৷ ইডি ও সিবিআই-কে দিয়ে আমাকে কোনও কিছুতে জড়াতে পারেনি৷ তাই এসআইআর শুনানির নোটিস দিয়েছে।’
কাজল আরও বলেন, ‘আমাদের দলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সোনালি খাতুনকে দেশে ফেরাতে লড়াই করেছেন। তাই তাঁকে নোটিস দিয়েছে। অমর্ত্য সেনের মত নোবেলজয়ী অর্থনীতিবিদকেও নোটিস দিয়েছে৷ বৈধ কোনও ভোটার বাদ গেলে লড়াই জারি থাকবে।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন শুনানিতে ডাকা হয়েছে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী তথা দেবকে। শুনানিতে ডাকা হয়েছে তৃণমূল-কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে৷ এমনকি, শুনানির নোটিস দেওয়া হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও। যা নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে চর্চা। এই আবহে শুনানিতে ডাকা হল কাজল শেখকে৷ তিনি নানুর বিধানসভার ভোটার৷ পূর্ববর্তী ভোটার তালিকার সঙ্গে বর্তমানে এমুনারেশন ফর্মে দেওয়া তথ্যের মিল নেই৷ এই মর্মে জেলা পরিষদের সভাধিপতিকে ২৮ জানুয়ারি হাজিরা দেওয়ার নোটিশ ধরালেন সংশ্লিষ্ট বিএলও নির্মল কুমার মাজি।

তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দলের তরফে অভিযোগ করা হয়েছে, এসআইআর নিয়ে ভোটারদের হেনস্থা করা হচ্ছে বলে। ভোটারদের বার বার নোটিস দিয়ে ডাকার ফলে রীতিমতো বিরক্ত বিএলও’রাও৷ ইতিমধ্যেই বীরভূম জেলায় প্রায় ৩০০ এর বেশি বিএলও গণইস্তফা দিয়েছেন৷ জেলাজুড়ে চলছে পথ অবরোধ, বিডিও অফিসগুলোতে বিক্ষোভ, ডেপুটেশন দেওয়া৷ সেই আবহে এবার অনুব্রত মণ্ডলের যুযুধান হিসাবে পরিচিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখকে শুনানি নোটিশ ধরাল নির্বাচন কমিশন৷ তবে ২০২৩ সালে কাজল শেখ নানুর থানার জেলা পরিষদের আসনে বিপুল ভোটে জয়ী হয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে শংসাপত্র পেয়েছিলেন৷

Post Views: 171

Continue Reading

Previous: মনোজ আগারওয়ালের সঙ্গে বৈঠকের জন্য মেল অভিষেকের; ২৭-এ হতে পারে মিটিং
Next: মেলেনি নোবেল, তাই শান্তি নিয়ে চিন্তিত নন, গ্রিনল্যান্ড দখলের দাবির কারণ ব্যাখ্যা করলেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.