Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘ধর্ষণ’, ৭ বছর লন্ডনে গা ঢাকা দিয়ে দেশে ফিরতেই গ্রেফতার কলকাতার যুবক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘ধর্ষণ’, ৭ বছর লন্ডনে গা ঢাকা দিয়ে দেশে ফিরতেই গ্রেফতার কলকাতার যুবক

Online Desk জানুয়ারি 20, 2026
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার বান্ধবীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। কিন্তু একসঙ্গে থাকার কথা বলতেই তা এড়িয়ে চলতেন অভিযুক্ত। বিয়ে না করতে চেয়ে লন্ডনে পালিয়েছিলেন। কিন্তু এদিকে ওই বান্ধবী যুবকের বিরুদ্ধে বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। বিদেশ বিভুঁইয়ে গিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন পুলিশ তাঁকে আর কিছু করতে পারবেন না। কিন্তু সাত বছর পর লন্ডন থেকে মুম্বই বিমানবন্দরে ফেরার পর তাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম শেখ সোহেব। তার বিরুদ্ধে আগে থেকেই লুকআউট নোটিস জারি করা হয়েছিল। মুম্বই বিমানবন্দরে নামার পর একবালপুর থানার পুলিশ তাকে পাকড়াও করে। তদন্তকারীরা জানান, প্রায় আট বছর আগে দক্ষিণ ২৪ পরগনার বজবজ এলাকার এক তরুণীর সঙ্গে ওই যুবকের আলাপ হয়। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এর পর সোহেব লন্ডনে চলে যায়। সেখানে গিয়ে সাত বছর কাটায়।

ওই যুবকের বিরুদ্ধে প্রথমে বজবজ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। কিন্তু অভিযুক্ত যেহেতু একবালপুর এলাকার বাসিন্দা। তাই আদালত গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে দেয় কলকাতা পুলিশকে। তার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে পুলিশ। ৭ বছর লন্ডনে থাকার পর রবিরার রাতে বিমানে করে মুম্বই বিমানবন্দরে নামেন। তখনই বিমানবন্দরে তাকে আটক করে কলকাতা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সোমবার একবালপুর থানার পুলিশ মুম্বই পৌঁছয়। তাকে পাকড়াও করে কলকাতায় নিয়ে আসা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Post Views: 193

Continue Reading

Previous: মেলেনি নোবেল, তাই শান্তি নিয়ে চিন্তিত নন, গ্রিনল্যান্ড দখলের দাবির কারণ ব্যাখ্যা করলেন ট্রাম্প
Next: বিজেপি শাসিত রাজ্যে থেকেই বিপুল পরিমাণে গো-মাংস রপ্তানি বিদেশে; দ্বিচারিতা নিয়ে প্রশ্ন বিরোধী দলের

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.