Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিজেপি শাসিত রাজ্যে থেকেই বিপুল পরিমাণে গো-মাংস রপ্তানি বিদেশে; দ্বিচারিতা নিয়ে প্রশ্ন বিরোধী দলের

বিজেপি শাসিত রাজ্যে থেকেই বিপুল পরিমাণে গো-মাংস রপ্তানি বিদেশে; দ্বিচারিতা নিয়ে প্রশ্ন বিরোধী দলের

Online Desk জানুয়ারি 20, 2026
cow.png

ওঙ্কার ডেস্ক: বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে রাজ্য সচিবালয় থেকে মাত্র দু’কিলোমিটার দূরে ব্যাপক গোহত্যার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি কসাইখানায় প্রায় ২৬০টিরও বেশি গরু জবাই করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। ঘটনাটি সামনে আসে গত ডিসেম্বরের মাঝামাঝি, যখন ভোপালের জিনসি এলাকার একটি কসাইখানা থেকে বিপুল পরিমাণ মাংসবোঝাই একটি কনটেনার আটক করা হয়।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই কনটেনারে প্রায় ২৬.৫ টন মাংস ছিল। অথচ সংশ্লিষ্ট কসাইখানাটির অনুমতি ছিল দিনে নির্দিষ্ট সংখ্যক মহিষ জবাইয়ের, গরু নয়। প্রসঙ্গত ম২০০৪ সাল থেকে মধ্যপরদেশে গোহত্যা সম্পুর্ণ ভাবে নিষীদ্ধ। প্রাথমিকভাবে স্থানীয় পশুচিকিৎসকদের একটি দল মাংসকে মহিষের মাংস বলে সার্টিফিকেট দেওয়ায় কনটেনারটি ছেড়ে দেওয়া হয়। এরপর সেটি মুম্বই হয়ে বিদেশে রপ্তানির জন্য পাঠানো হয় বলে অভিযোগ।
পরবর্তীতে বিষয়টি নিয়ে সন্দেহ ঘনীভূত হলে মাংসের নমুনা উত্তরপ্রদেশের মথুরার একটি পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানকার রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়, ওই মাংস গরুর। ততক্ষণে অবশ্য কনটেনারটি দেশের বাইরে পৌঁছে গিয়েছে বলে দাবি। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করে।
তদন্তে আরও জানা গিয়েছে, কসাইখানার মালিক বিভিন্ন সরকারি চুক্তির আড়ালে অসুস্থ বা মৃত পশু সংগ্রহের নাম করে সুস্থ গরু এনে জবাই করছিলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বেআইনি কার্যকলাপ চলছিল, অথচ নিয়মিত নজরদারি থাকা সত্ত্বেও প্রশাসনের একটি অংশ তা উপেক্ষা করেছে। ঘটনার পর এক সরকারি পশুচিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে।
এই ঘটনায় কসাইখানার মালিক এবং এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। তবে বিরোধী দল ও বিভিন্ন গোরক্ষা সংগঠনের অভিযোগ, দ্রুত গ্রেফতার দেখিয়ে আসল মাথাদের আড়াল করার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত না করা, দেরিতে ডিএনএ পরীক্ষা করা এবং প্রাথমিক তদন্তে গাফিলতির অভিযোগে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে।
উল্লেখযোগ্য বিষয় হল, মধ্যপ্রদেশে ২০০৪ সাল থেকেই গোহত্যা নিষিদ্ধ এবং রাজ্য সরকার সম্প্রতি গোরক্ষা নিয়ে কড়া অবস্থানের কথা প্রকাশ্যে জানিয়েছিল। সেই প্রেক্ষাপটে রাজ্য সচিবালয়ের এত কাছে এমন ঘটনা প্রশাসনিক ব্যর্থতার নজির বলেই মনে করছেন অনেকেই। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি এখন জোরালো হচ্ছে রাজ্যজুড়ে।

Post Views: 150

Continue Reading

Previous: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘ধর্ষণ’, ৭ বছর লন্ডনে গা ঢাকা দিয়ে দেশে ফিরতেই গ্রেফতার কলকাতার যুবক
Next: ইজরায়িলের উপর হামলা হলে ফল ভয়াবহ হবে; ইরানকে পালটা জবাব নেতিনয়াহু

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.