Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা গৃহবধুর; ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু দুই সন্তানের

গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা গৃহবধুর; ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু দুই সন্তানের

Online Desk মে 8, 2026
fire.png

ওঙ্কার ডেস্ক: মায়ের আত্মহত্যার চেষ্টায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু দুই কন্যার। উত্তরপ্রদেশের শামলি জেলার কাইরানা এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মায়ের আত্মহত্যার চেষ্টা শেষ পর্যন্ত কেড়ে নিল তাঁর দুই নাবালিকা কন্যার প্রাণ। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিতা নামে এক গৃহবধূ দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় মানসিক অবসাদে ভুগছিলেন। ঘটনার দিন স্বামী বাড়িতে অনুপস্থিত থাকাকালীন তিনি ঘরের ভিতরে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ঘরজুড়ে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। সেই সময় ঘরের মধ্যেই উপস্থিত ছিল তাঁর দুই কন্যা—১০ বছরের বন্দনা এবং মাত্র দেড় বছরের জসপ্রীত। আগুনের ধোঁয়ায় পুরো ঘর ভরে যাওয়ায় দুই শিশু শ্বাসরোধ হয়ে অচেতন হয়ে পড়ে। প্রতিবেশীরা বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে তড়িঘড়ি পুলিশ ও দমকলকে খবর দেন।
পুলিশ এসে দরজা ভেঙে মা ও দুই সন্তানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুই শিশুর আগেই মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় অনিতার চিকিৎসা চলছে এবং তাঁর অবস্থা সংকটজনক।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কলহ এবং মানসিক চাপ থেকেই এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন ওই মহিলা। যদিও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মৃত দুই শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Post Views: 123

Continue Reading

Previous: নয়া মন্ত্রীসভা গঠনের আগে কলকাতায় সফর শাহের
Next: চলন্ত ট্রেন থেকে ওঠা-নামা করলে যাত্রীদের উপর বড় অঙ্কের জরিমানা আরোপ করবে রেল কতৃপক্ষ

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.